Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ১০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:২৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ১০০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:২৭

    গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ১০০

    পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরেকোতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছেন। গতকাল রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    বার্তা সংস্থা এএফপির বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “হাসপাতালে যতদূর চোখ যায় শুধু লাশের সারি। মর্গও ভরে গেছে।” 

    স্থানীয় হাসপাতালের ওই চিকিৎসক জানান, হাসপাতালে প্রায় ১০০ জনের মরদেহ রয়েছে।

    সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাঠের বাইরে সংঘর্ষ চলছে। মাটিতে অনেক মরদেহ পড়ে রয়েছে। 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনার পর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।

    একজন প্রত্যক্ষদর্শী এফএফপিকে বলেছেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের সমর্থকরা খেলার মাঠেও নেমে আসে। 

    স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ফুটবল ম্যাচ। মামাদি ২০২১ সালের একটি অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেন। 

    পশ্চিম আফ্রিকার দেশটিতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। কারণ মামাদি আগামী বছর প্রত্যাশিত প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এবং রাজনৈতিক জোট গঠনের দিকে নজর দিচ্ছেন।

    ২০২১ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট আলফা কন্ডেকে ক্ষমতাচ্যুত করে জান্তা নেতা মামাদি ক্ষমতা দখল করেন। এরপর তিনি তৎকালীন কর্নেলকে এই ধরনের অভ্যুত্থান থেকে রাষ্ট্রের প্রধানকে রক্ষা করার জন্য একটি অভিজাত বাহিনীর দায়িত্বে নিযুক্ত করেন।

    আন্তর্জাতিক চাপের কারণে মামাদি ২০২৪ সালের শেষ নাগাদ বেসামরিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি স্পষ্ট করে দেন যে, তিনি তা করবেন না।

    সামরিক নেতা মামাদি ‘বিস্ময়করভাবে’ চলতি বছরের জানুয়ারিতে নিজেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেন এবং গত মাসে তিনি নিজেকে সেনা জেনারেলের পদে উন্নীত করেন।

    মামাদির বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন করার অভিযোগ রয়েছে। অনেক বিরোধী নেতাকে আটক করা হয়েছে, আদালতে আনা হয়েছে বা নির্বাসনে বাধ্য করা হয়েছে।

    ২০২১ সালে অভ্যুত্থানের পরপরই জান্তার জারি করা একটি ‘ক্রান্তিকালীন সনদ’-এ বলা হয়েছিল, জান্তার কোনো সদস্য জাতীয় বা স্থানীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না।

    তবে মামাদির সমর্থকরা সম্প্রতি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে।

    চলতি বছরের সেপ্টেম্বরে কর্তৃপক্ষ ইঙ্গিত দেয় যে, সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের উদ্দেশ্যে নির্বাচন ২০২৫ সালে অনুষ্ঠিত হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬