Journalbd24.com

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:০০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:০০

    ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আজ দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের সম্মুখীন হতে যাচ্ছেন। দেশটিতে সামরিক শাসন জারির চেষ্টার কারণে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালাচ্ছে। এর আগে ৭ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (ডিপি) প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়েছিল।

    গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। যদিও জনগণের চাপের মুখে ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে দেশটির জনগণ হতবাক হয়ে পড়ে। তার নিজ দলের মধ্যেও বিভক্তি তৈরি হয়। মেয়াদের অর্ধেক পথে এসে ঝুঁকির মুখে পড়ে তার প্রেসিডেন্ট পদ।

    ইউন সুক-ইওল সামরিক শাসন জারির পর তার অভিশংসনের দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। সেনাবাহিনী ও পুলিশকে উপেক্ষা করেই বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন ভোট হয়। তবে সে ভোটে তিনি উতরে যান। যদিও বিষয়টি দক্ষিণ কোরিয়াকে সাংবিধানিক সংকটে ফেলে দিয়েছে। আইন ভঙ্গের কারণে দেশজুড়ে তার পদত্যাগের ব্যাপক দাবি উঠছে।

    বিরোধী দলগুলো শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় অভিশংসন ভোটের পরিকল্পনা করেছে। ভোটকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনাও রয়েছে তাদের।

    প্রথমবার বিরোধী দলগুলো যে অভিশংসন প্রস্তাব এনেছিল, তা পাস করতে পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে ২০০ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু এর আগে ইউনের দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) অভিশংসন প্রক্রিয়া প্রত্যাখ্যান করায় তা ব্যর্থ হয়।

    এর পর থেকে পিপিপির নেতা হ্যান ডং-হুন দলের সদস্যদের দ্বিতীয় দফা ভোটে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। অন্তত সাতজন পিপিপি নেতা বলেছেন, তারা প্রেসিডেন্টের অভিশংসনের জন্য ভোট দেবেন।

    দক্ষিণ কোরিয়ার এক-কক্ষবিশিষ্ট পার্লামেন্টে ৩০০ আসনের ১৯২টি বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে। অভিশংসন কার্যকর হওয়ার জন্য পার্লামেন্ট সদস্যদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। সে হিসেবে বিরোধী দলকে পিপিপির অন্তত ৮টি ভোট পেতে হবে।

    ইউনের দল পিপল পাওয়ার পার্টির কয়েকজন নেতা অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার কথা বললেও শুক্রবার দলটি জানিয়েছে, এবারের ভোটেও তারা অভিশংসন প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

    অভিশংসিত হলে সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল করার আগপর্যন্ত ইউন প্রেসিডেন্ট হিসেবে কর্তৃত্ব হারাবেন। এ সময় প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, যদি আদালত ইউনকে অপসারণ করেন বা তিনি পদত্যাগ করেন, তাহলে ৬০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    2. নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    3. বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    4. চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    5. বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা
    6. রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ
    7. বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 
মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    নানা আয়োজনে বগুড়ায় 
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে
বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে 
বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে
এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

    রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

    বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬