Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • অর্থ মন্ত্রণালয়ের নথি চুরি করেছে চীনা হ্যাকার: যুক্তরাষ্ট্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    অর্থ মন্ত্রণালয়ের নথি চুরি করেছে চীনা হ্যাকার: যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৩

    অর্থ মন্ত্রণালয়ের নথি চুরি করেছে চীনা হ্যাকার: যুক্তরাষ্ট্র

    চীনের ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা’ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কর্মীদের ওয়ার্কস্টেশন ও কিছু অগোপনীয় নথি হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। 

    মঙ্গলবার (৩১ ডিসেম্বের) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে এ ঘটনা ঘটলেও অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের ঘটনাটি সম্পর্কে জানাতে একটি চিঠি দেওয়ার পর সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

    এই হ্যাকিংকে ‘বড় ঘটনা’ হিসেবে বর্ণনা করে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনার প্রভাব তদন্তে তারা এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে।

     
     

    মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিয়ন্ডট্রাস্ট ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে, ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তবে এর তিনদিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে।

    ওই মুখপাত্র আরো বলেন, হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র ও তাদের কাছে রাখা গোপন নয়, এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে ও কত সময় ধরে হ্যাকিং হয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়।

    মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী অফিসের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই সিস্টেম ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন।

    মার্কিন কর্মকর্তারা বলেন, হ্যাকিংয়ের পর থেকে বিয়ন্ডট্রাস্ট নামের ওই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

    মার্কিন কর্মকর্তারা বলেন, চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী (এপিটি) এ ঘটনা ঘটিয়েছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে মনে হচ্ছে।

    অর্থ মন্ত্রণালয় চিঠিতে আইনপ্রণেতাদের লিখেছে, “অর্থ মন্ত্রণালয়ের নীতি অনুসারে, অনুপ্রবেশের জন্য দায়ী এপিটি (অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট) ‘বড় সাইবার নিরাপত্তা হুমকি’ হিসেবে বিবেচনা করা হয়।”

    গোয়েন্দাদের মতে, হ্যাকাররা তথ্য সংগ্রহের চেষ্টা করেছে বলে মনে করা হচ্ছে, অর্থ চুরির উদ্দেশ্যে নয়।

    মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার বিষয়ে একটি পরিপূরক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আইনপ্রণেতাদের কাছে সরবরাহ করা হবে। 

    এদিকে, যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বিবিসিকে বলেন, “কোনো ভিত্তি ছাড়াই কাদা–ছোড়াছুড়ির অংশ হিসেবে এই অভিযোগ করা হয়েছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো সাইবার ঘটনাগুলোকে চিহ্নিত করার সময় একটি পেশাদার এবং দায়িত্বশীল মনোভাব দেখাবে; ভিত্তিহীন অনুমান বা অভিযোগের পরিবর্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হবে।”

    “সাইবার নিরাপত্তা প্রশ্নে চীনকে নিয়ে বদনাম ও মানহানিকর বক্তব্য দেওয়া যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। কথিত চীনা হ্যাকিং হুমকি সম্পর্কে সব ধরনের ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে হবে।”

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বড় ধরনের হ্যাকিংয়ের জন্য চীনা হ্যাকারদের দায়ী করার এটিই সবশেষ ঘটনা।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬