Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ ১৪:১৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ ১৪:১৪

    লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আশার আলো দেখা গিয়েছিল। তবে গতি আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল গতিতে বাতাস বইতে পারে। 

    রবিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্থনি ম্যারোন এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই বাতাসের সঙ্গে কম আপেক্ষিক আর্দ্রতা ও কম জ্বালানি আর্দ্রতা মিলিত হওয়ার ফলে পুরো লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে আগুনের ঝুঁকি অনেক বেশি থাকবে।

    ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এই দাবানল। এরই মধ্যে ভয়াবহ এই দাবানল ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাধ্য হয়ে অন্তত দেড় লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, আগুনের তীব্রতা পুরো এলাকাকে ধোঁয়াটে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ধনী, বিখ্যাত এবং সাধারণ মানুষের বাড়িঘর সমান করে দিয়েছে এবং এক ভয়াবহ দৃশ্যপট তৈরি করেছে।

    লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভাথ বলেন, “লস অ্যাঞ্জেলেসে ১২ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি রাত কাটছে অকল্পনীয় আতঙ্ক আর ভয়ে।”

    মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, গত মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আলাদা আলাদা ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে চারটি দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি দুটি দাবানল এখনও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।

    লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিমে অবস্থিত প্যালিসেইডসে দাবানলে ২৩ হাজার ৭১৩ একর জমি ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত এই দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

    লস অ্যাঞ্জেলেসের পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত ইটনের দাবানল আরো ১৪ হাজার ১১৭ একর জমি পুড়িয়ে দিয়েছে। এই দাবানল ২৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। 

    ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, শহরের উত্তরে হার্স্টের দাবানল ৮৯ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এবং কাউন্টির অন্যান্য অংশে ছড়িয়ে পড়া আরো তিনটি দাবানল এখন ১০০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তবে নিয়ন্ত্রণের মধ্যে থাকা এলাকাগুলোতে আবারো দাবানাল ছড়িয়ে পড়তে পারে।

    কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রায় ১ কোটি বাসিন্দাকে সতর্ক করে বলেছেন, আগুন ও বিষাক্ত ধোঁয়া থেকে যে কাউকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬