Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শুল্কের খেলা খেলবে না চীন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ১৫:১২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    শুল্কের খেলা খেলবে না চীন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ১৫:১২

    শুল্কের খেলা খেলবে না চীন

    যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি ও সংখ্যা নিয়ে চালানো ‘খেলাকে’ চীন কোনো গুরুত্ব দেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে বেইজিং জানায়, তারা এই শুল্ক নীতিকে ‘সংখ্যার খেলা’ হিসেবে দেখছে ও এই কৌশলের ভিত্তিতে কোনো আলোচনায় আগ্রহী নয়।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের একটি তথ্য বিবরণীতে জানানো হয়, চীনের ওপর আরোপিত মোট শুল্কের হার ২৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মধ্যে ১২৫ শতাংশ পাল্টা শুল্ক, ফেন্টানিল সংকট মোকাবিলায় ২০ শতাংশ ও কিছু নির্দিষ্ট পণ্যের ওপর ৭ দশমিক ৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় পড়বে। যুক্তরাষ্ট্রের দাবি ‘অন্যায্য বাণিজ্যচর্চা’ রোধে এই শুল্ক প্রযোজ্য।

    দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে পরে অনেক দেশের জন্য সেই শুল্ক কমিয়ে আনেন, কিন্তু চীনের ওপর কঠোর শুল্ক বহাল রাখেন।

    এর প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে এবং জানিয়ে দেয়, আলোচনার পথ তখনই খোলা থাকবে যদি তা হয় ‘সম্মান ও সমতার’ ভিত্তিতে। অন্যদিকে, অনেক দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে।

    গত সপ্তাহে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নতুন একটি অভিযোগ দায়ের করেছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বলেছে তারা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

    এছাড়া, চীন হঠাৎ করে তাদের বাণিজ্য আলোচনার প্রধান প্রতিনিধি পরিবর্তন করেছে। দেশটির বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত দূত লি চেংগ্যাং এখন নতুন বাণিজ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন, যিনি ওয়াং শোউওয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন।

    হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে আগ্রহী, তবে চীনকে আগে এগিয়ে আসতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেন, আমাদের অর্থের প্রয়োজন চীনের, তাই প্রথম পদক্ষেপ বেইজিংকেই নিতে হবে।

    সূত্র: রয়টার্স

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬