Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে যৌথ বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ১৫:১৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পাকিস্তানে যৌথ বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ১৫:১৯

    পাকিস্তানে যৌথ বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত

    পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৬ সদস্য নিহত হয়েছেন। দেশটির পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত হন তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন।

    পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়ানওয়ালি জেলার মাকারওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ৬ জন নিহত হয়েছেন।

    মিয়ানওয়ালির জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আখতার ফারুক ও সারগোদা রেঞ্জের কর্মকর্তা (আরপিও) শাহজাদ আসিফ খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ২০-৩০ জন সন্ত্রাসীর উপস্থিতির খবরের ভিত্তিতে দুই দিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চলে। অভিযানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

    পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানে নিহত হয়েছেন সন্ত্রাসী নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান।

    এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ। অপরদিকে ১৬ সদস্য নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি টিটিপি।

    পাকিস্তানের অনেকগুলো সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে টিটিপি গঠন করেছে। তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সরকারকে উচ্ছেদ করে দেশটিতে কঠোর শরিয়া শাসন কায়েম করতে চায়। টিটিপি আফগানিস্তানের তালেবান আন্দোলনের অংশ নয়। কিন্তু আফগান তালেবানের প্রতি আনুগত্যের অঙ্গীকার আছে তাদের।

    সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬