Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ট্রাম্প যা চেয়েছেন তা কখনো হবে না: কানাডার প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫ ১৫:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫ ১৫:০২

    আরো খবর

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
    পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত
    ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৮২ জন নিখোঁজ
    শাজাহানপুরে মাঝিড়া যুব সংঘের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

    ট্রাম্প যা চেয়েছেন তা কখনো হবে না: কানাডার প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫ ১৫:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫ ১৫:০২

    ট্রাম্প যা চেয়েছেন তা কখনো হবে না: কানাডার প্রধানমন্ত্রী

    কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা এবং দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা কখনো হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকির পর চলমান অস্থিরতার মধ্যেও জয় নিশ্চিত করেছে লিবারেল পার্টি। সে কারণে জয় নিশ্চিতের পর পরই বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কার্নি।

    এর আগে স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দেশটিতে জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুরোপুরি পাল্টে যাওয়া এক রাজনৈতিক পরিবেশের মধ্যে কানাডাবাসী তাদের নতুন সরকার নির্বাচন করেছেন। কানাডার এই নির্বাচনকে অনেকেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।

    তবে ট্রাম্পের হুমকির মুখে কানাডার পক্ষে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনকারী অর্থনীতিবিদ কার্নি কী সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে সক্ষম হবেন নাকি তাকে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে তা এখনই বলা যাচ্ছে না।

    নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার মন্তব্য কানাডার রাজনীতিতে প্রবল প্রভাব ফেলেছে। ট্রাম্পের হুমকির জেরে কানাডায় দেশপ্রেমের জোয়ার তৈরি হয়। এই আবহে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী মার্ক কার্নির জনপ্রিয়তা বেড়ে গেছে। রাজনীতিতে নবাগত কার্নি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    এদিকে সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণে মার্ক কার্নি তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ- নম্রতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ঐক্যের প্রতি জোর দিয়েছেন। কার্নি সমর্থকদের বলেন, নম্রতা মানে সরকারের সকল দলে, সব প্রদেশ এবং আদিবাসীদের সঙ্গে কাজ করা।

    কার্নি বলেন, তিনি শ্রম, ব্যবসা এবং নাগরিক সমাজকে একত্রিত করতে চান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নম্রতা হলো এই স্বীকৃতি দেওয়া যে সরকারের অন্যতম দায়িত্ব হলো সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া। কার্নি আরও বলেন, তিনি কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন যে আমেরিকা ‌আমাদের জমি, আমাদের সম্পদ এবং আমাদের দেশ দখল করতে চায়।

    সে সময় সমর্থকরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানায়, কখনও না। মার্ক কার্নি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের মনোবল ভেঙে দিতে চান কিন্তু এটা কখনও হবে না।

    তিনি বলেছেন, তার সরকার সবার জন্য কাজ করবে। লিবারেল পার্টির পক্ষে ভোট দেননি এমন লাখ লাখ ভোটারের উদ্দেশ্যে কার্নি বলেন, তার একটি বার্তা আছে- যারা কানাডাকে নিজের দেশ বলে মনে করে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি সর্বদা আমার যথাসাধ্য চেষ্টা করব।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    2. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    3. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    4. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    5. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    6. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    7. নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    সর্বশেষ সংবাদ
    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬