Journalbd24.com

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ০৯:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ০৯:৩৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ০৯:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ০৯:৩৪

    কঠোর জবাব দেবো: পাকিস্তানকে আফগান তালেবানের হুঁশিয়ারি

    সীমান্তে সংঘর্ষের জেরে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আফগান তালেবান। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিতে আফগান বাহিনী ‘তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে’ বলেও জানিয়েছে তারা।

    গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুল ও দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরদিন তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তানকে এসব হামলার জন্য দায়ী করে বলে, প্রতিবেশী দেশটি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

    তালেবান জানিয়েছে, ‘পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে’ তাদের সৈন্যরা সীমান্তের বিভিন্ন স্থানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।’

    শনিবার মধ্যরাত পর্যন্ত অভিযান চলেছে বলে জানিয়েছেন তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াত খোয়ারাজম। তিনি বলেন, ‘অভিযান সফলভাবে শেষ হয়েছে, তবে যদি পাকিস্তান আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালায়, আমরা কঠোর জবাব দেবো’

    পাকিস্তান সরকার এখন পর্যন্ত বৃহস্পতিবারের হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। তবে ইসলামাবাদ কাবুলকে আহ্বান জানিয়েছে, আফগান মাটিতে যেন পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের আশ্রয় দেওয়া বন্ধ করা হয়।

    ২০১৪ সাল থেকে টিটিপি বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানজুড়ে টিটিপির হামলা বেড়েছে।

    আফগানিস্তানের সীমান্তবর্তী কুনার, নানগরহার, পাকতিয়া, খোস্ত ও হেলমান্দ প্রদেশের তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষ অব্যাহত রয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক কর্মকর্তা বলেন, তালেবান বাহিনী প্রথমে হালকা ও পরে ভারী অস্ত্র ব্যবহার শুরু করে। আমরা পাল্টা হামলা চালিয়ে তাদের তিনটি ড্রোন ভূপাতিত করেছি, যা বিস্ফোরক বহন করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

    সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে—যা কাবুল অস্বীকার করেছে।

    জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি ‘কাবুলের বাস্তব শাসকদের কাছ থেকে উল্লেখযোগ্য লজিস্টিক ও সামরিক সহায়তা পেয়ে থাকে।’

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বৃহস্পতিবার পার্লামেন্টে বলেন, আফগান তালেবানকে টিটিপির পৃষ্ঠপোষকতা বন্ধ করতে বোঝানোর একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা আর এটি বরদাশত করব না। যেখানেই তাদের আশ্রয় হোক—আমাদের ভূখণ্ডে বা আফগানিস্তানে—আমরা জবাব দেবো।

    শনিবার সকালে টিটিপি উত্তর-পশ্চিম পাকিস্তানের কয়েকটি জেলায় হামলার দায় স্বীকার করেছে, যাতে ২০ জন নিরাপত্তা সদস্য ও তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

    সূত্র: এএফপি

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২
    2. সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
    3. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন
    4. শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক
    5. কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে
    6. পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর
    7. শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন
শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ
 পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে
৫ মাদক সেবী আটক

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক

     কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ
টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের
পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬