Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪০
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪০

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪০
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪০

    দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

    ০১ ফেব্রুয়ারী ২০২৬, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন কর্মশালা ও সনদপত্র বিতরণ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    শনিবার ৩১ জানুয়ারী-২০২৬ সকাল ৯টায় প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে চলে এ প্রশিক্ষণ কর্মশালা এবং ০১ ফেব্রুয়ারী রোববার দুপুর ২টায় প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

    ০১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। বিশেষ করে নির্বাচনের সময় ভুয়া তথ্য, অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যেন জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনেস্কো প্রতিনিধি শাকিল এম ফায়সাল ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।

    দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণে নির্বাচনের ময়দানে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুরুত্ব পায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত নীতিমালা। এছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এ-আই )-এর ব্যবহার এবং এর মাধ্যমে ছড়ানো অপপ্রচার মোকাবিলার কৌশল নিয়েও হাতে-কলমে ধারণা দেওয়া হয়। নির্বাচনের সময় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

    প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয় চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং উত্তরনের উপায় সম্পর্কে জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া, নির্বাচন প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ বিষয়ে জানানো হয়।

    বিষয়:
    জাতীয় সংসদ নির্বাচন

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় সংসদ নির্বাচন

    ২০ জানুয়ারী, ২০২৬
    নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার
    ২১ জানুয়ারী, ২০২৬
    নতুন ভোটাররা রাষ্ট্রের চরিত্র বদলানোর সুযোগ পেয়েছে- বগুড়ায় উপদেষ্টা ফারুক ই আজম
    ২১ জানুয়ারী, ২০২৬
    নীলফামারী- ৪ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
    ২২ জানুয়ারী, ২০২৬
    বগুড়া-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ।
    ২২ জানুয়ারী, ২০২৬
    আত্রাইয়ে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত
    ২২ জানুয়ারী, ২০২৬
    সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে- বগুড়ায় রফিকুল ইসলাম খান
    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬