Journalbd24.com

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ   পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১৯:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১৯:২৮

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১৯:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১৯:২৮

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বাড়ছে জলোচ্ছ্বাসের আশঙ্কা। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উপকূলীয় অঞ্চলসহ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি হালকা ও দমকা হাওয়া বইতে পারে।প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি, গঙ্গাসাগর এবং মেদিনীপুরের দীঘা, শংকরপুর, সুন্দরবন ও মৌসুনিতে সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।উপকূলীয় এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। 

    পাশাপাশি শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত। মেদিনীপুর জেলার দীঘায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পর্যটকদের সমুদ্রে স্নান করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাসাগরে পুণ্যার্থীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সেখানকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কয়েকদিন ধরেই এ প্রচার চলছে।

    পশ্চিমবঙ্গ প্রতিনিধিনামখানা থানার অধীন উপকূলবর্তী এলাকাগুলোতেও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।এরই মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব ট্রলার ফিরে এসেছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।এ বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র বলেন, মৎস্যজীবীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আগাম সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। সমুদ্র ও উপকূলবর্তী এলাকার পরিস্থিতির ওপর নজর রেখে সবাইকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    2. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    3. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    4. কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    5. সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে
    6. বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    7. জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    সর্বশেষ সংবাদ
    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে 
র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ

    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ

    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭

    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬