Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ধর্ষণ ঠেকাতে পর্নোগ্রাফি ও মাদক নির্মূলের সুপারিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২০:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২০:৩১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ধর্ষণ ঠেকাতে পর্নোগ্রাফি ও মাদক নির্মূলের সুপারিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২০:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ২০:৩১

    ধর্ষণ ঠেকাতে পর্নোগ্রাফি ও মাদক নির্মূলের সুপারিশ

    দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পর্নোগ্রাফি ও মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর আরও সজাগ থাকার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু বলেন, শুধু ধর্ষণ নয়, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে। সরকারকে বিব্রত করে এমন কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা সব সময় সজাগ। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    কমিটির সদস্য মো. ফরিদুল হক খান বলেন, বৈঠকে পর্নোগ্রাফি বন্ধের সুপারিশ করা হয়েছে। কমিটি মনে করে দেশে যে ধর্ষণ হচ্ছে এজন্য সামাজিক অবক্ষয় দায়ী। আর সামাজিক অবক্ষয়ের মূলে রয়েছে মাদক ও পর্নোগ্রাফি। এ দুটিই বন্ধের সুপারিশ করা হয়েছে।সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইন-শৃঙখলা বিঘ্নকারী যে কোনো সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথভাবে তদারকি, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং পর্নোগ্রাফি বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কমিটি এসব যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম জোরদার, সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ‘ডোপ টেস্ট’র বিস্তার এবং রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।

    বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, পীর ফজলুর রহমান এবং নূর মোহাম্মদ। এছাড়া জননিরাপত্তা বিভাগের সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

    বিষয়:
    বাংলাদেশ,ধর্ষণ,পর্নোগ্রাফি ও মাদক নির্মূল,আইন-শৃঙ্খলা

    সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ,ধর্ষণ,পর্নোগ্রাফি ও মাদক নির্মূল,আইন-শৃঙ্খলা

    ৩০ জুলাই, ২০১৯
    গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার ১১৮
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬