Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিক্ষার সব কাজে সেবা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    শিক্ষার সব কাজে সেবা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫০

    শিক্ষার সব কাজে সেবা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষা জাতির মেরুদণ্ড। সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষাব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। ‘মানসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সেবা সপ্তাহ-২০১৯। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও তার অধীন সকল প্রতিষ্ঠানে শিক্ষা সেবা সপ্তাহ উদ্যাপন করা হবে। শিক্ষা সেবা সপ্তাহের উদ্বোধন করে শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বলেছেন, শিক্ষার সব কাজে সেবা নিশ্চিত করতে হবে। শুধু শিক্ষা সপ্তাহে সেবা দেয়া হবে; অন্য সময়ে সেবার নামে হয়রানির শিকার হয়ে ফিরে যেতে হবে, তা হবে না। 

    সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) শিক্ষা সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা সপ্তাহ চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী শিক্ষা অধিদফতরের সকল কার্যালয় থেকে জনসাধারণ ও সেবা প্রত্যাশীদের বিশেষ সেবা প্রদান করা হবে। সেবা সপ্তাহ উপলক্ষে সকালে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে শিক্ষা অধিদফতর। র্যালি শেষে ছিল আলোচনা সভা। এ ছাড়া শিক্ষা সেবা সপ্তাহের বিশেষ নীল গেঞ্জি ও হলুদ টুপি পরে অফিস করেছেন শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

    শিক্ষা সেবা সপ্তাহ উদ্যাপনের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকদের চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সব জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষা সেবা সপ্তাহের সব উপকরণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। সেবা সপ্তাহ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ আমির হোসেন স্বাক্ষরিত আদেশে শিক্ষা সেবা সপ্তাহ বিষয়ে সকলকে অবহিত করতে এবং সপ্তাহব্যাপী বিশেষ সেবা প্রদান করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং সব জেলা শিক্ষা কর্মকর্তাকে।

    শিক্ষা সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে আরও ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন ও কারিগরি, মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

    সোহরাব হোসাইন বলেন, সেবা সপ্তাহে যে সেবা আপনারা প্রদান করবেন তা সারা বছর ও সঠিকভাবে প্রদান করতে হবে। সেবাসমূহ সঠিক সময়ে দিতে হবে। মানসিকতার পরিবর্তন করতে হবে। কোন চিঠি প্রাপ্তির পর কতদিন পর তার ব্যবস্থা নেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। কোন নথি নিজের টেবিলে অনিষ্পন্ন রেখে বাসায় যাওয়া যাবে না। 

    মুন্সি শাহাবুদ্দীন বলেন, শিক্ষার উদ্দেশ্য তিনটি। এক, শিক্ষার্থীদের জীবনে স্বপ্ন দেখতে শিখাতে হবে, দুই, স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে, তিন, সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬