Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভেজাল বিরোধী অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ভেজাল বিরোধী অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ১২:৫৫

    ভেজাল বিরোধী অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    ভেজালমুক্ত সমাজ গড়তে প্রতিনিয়ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পণ্যের অতিরিক্ত মূল্য রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদসহ খাদ্যে ভেজালের দায়ে সিলেট, বরিশাল, জগন্নাথপুরের ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    সিলেট, বরিশাল, জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

    উক্ত দিনে সিলেটে অতিরিক্ত মূল্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে নগরের বন্দর বাজারে ২ টি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করে। অভিযানে রহমানিয়া ফার্মেসিকে ২০ হাজার টাকা ও জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

    এদিকে একইদিনে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের দায়ে বরিশালে এক ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ সময় প্রায় লক্ষাধিক টাকার মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। বিকালে নগরীর সদর রোডে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সদর রোডের ডে নাইট ফার্মেসিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ১৮ ধরনের ওষুধ পান ভ্রাম্যমাণ আদালত। এরই পরিপ্রেক্ষিতে ফার্মেসির মালিক সঞ্জয় দে’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের ড্রাগ সুপারভাইজার এসএম সুলতানুল আরেফিন। অভিযানে বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সাইফুল এনাম উপস্থিত ছিলেন।

    এছাড়া ওইদিন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।

    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রমমাণ আদালতের একটি দল শহরে অভিযান পরিচালনা করে রিফাত এন্ড কোম্পানি থেকে ১০ হাজার টাকা, আশা ট্রের্ডাস থেকে ৫ হাজার টাকা, হবিব ট্রের্ডাস থেকে ৫ হাজার টাকা ও মুসলিম সুইট মিট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, ভোক্তা অধিকার আইনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য রাখার দায়ে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    খবর: বাংলার উন্নয়ন

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬