Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জি এম কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১৪:৫৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জি এম কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১৪:৫৩

    এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জি এম কাদের

    সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, "উনার কিডনি কিছু কিছু ফাংশান করছে। সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। শ্বাসকষ্ট কালকে যেমন ছিল আজকে এমনই আছে। উন্নতি কিংবা অবনতি হয়নি।"

    এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, "ফুসফুসে যে পনি জমেছিল তা আগের মতোই আছে। পরিস্থিতির উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে।"

    এর আগে গতকাল সোমবার বিকেলে হাসপাতালে বিরোধীদলীয় নেতা এরশাদকে দেখে আসার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেছিলেন, এরশাদ ‘লাইফ সাপোর্টে’ আছেন, তার অবস্থা ‘ক্রিটিক্যাল’।

    তবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, "লাইফ সাপোর্ট বলতে আমরা যা বুঝি যে- ভেন্টিলেশনের মাধ্যমে, সম্পূর্ণ কৃত্রিমভাবে নিশ্বাস-প্রশ্বাস চালু রাখা, ওই অবস্থায় তিনি (এরশাদ) যাননি। তার অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে।"

    জি এম কাদের বলেন, "উনাকে ডাকলে চোখ মেলছেন, তাকাচ্ছেন। ডাক্তারদের ভাষায় উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে আছেন। কোনো সময় সজাগ হচ্ছেন, কোনো সময় আবার ঘুমিয়ে যাচ্ছেন। একেবারে সজ্ঞানে আছেন বলা যাবে না, তবে রেসপন্স করছেন। আমি দেখেছি।"

    এ সময় এরশাদের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে তার আনুষ্ঠানিক ব্রিফিংয়ের ওপর ভরসা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন জাতীয় পার্টির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, "প্রয়োজন হলে আইএসপিআর ব্রিফ করবে। তবে এখন পর্যন্ত আমাদের সোর্সটাকেই জেনুইন সোর্স ধরে নেবেন।"

    তিনি আরো বলেন, "যদি কোনো খারাপ খবর থাকে আমরা সঙ্গে সঙ্গে জানাব। বাকি সময়ে ধরে নিতে হবে যে উনি স্থিতিশীল অবস্থার মধ্যে আছেন।"

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

    বিষয়:
    এরশাদ, শারীরিক অবস্থা, জি এম কাদের

    সংশ্লিষ্ট সংবাদ: এরশাদ, শারীরিক অবস্থা, জি এম কাদের

    ৪ জুলাই, ২০১৯
    এরশাদকে বিদেশে নেয়ার অবস্থা নেই: জিএম কাদের
    ১২ জুলাই, ২০১৯
    এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: জি এম কাদের
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬