Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আগামী ১১ বছরের মধ্যে বদলে যাবে ঢাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৩:২০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    আগামী ১১ বছরের মধ্যে বদলে যাবে ঢাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৩:২০

    আগামী ১১ বছরের মধ্যে বদলে যাবে ঢাকা

    আগামী কয়েক বছরের মধ্যে বদলে যাবে যানজটের চিরচেনা এই নগরী ঢাকা। একের পর এক ফ্লাইওভার, উড়ালসড়ক, আন্ডারপাস, একাধিক মেট্রোরেল রুট, বিআরটি, অত্যাধুনিক শপিং মল, বিনোদন কেন্দ্র, সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাল্টে দেওয়া হচ্ছে মহানগরী ঢাকাকে। 

    ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লাইওভার ও নতুন সড়ক ঢাকার উত্তরের বেশির ভাগ অংশকে করেছে যানজটমুক্ত। কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার, জিল্লুর রহমান ফ্লাইওভার (মিরপুর-বিমানবন্দর সড়ক), বনানী ওভারপাস ও পূর্বাঞ্চলে লিংক রোডের মাধ্যমে এ অঞ্চলে যাতায়াতে এসেছে তুলনামূলক স্বস্তি। মেয়র হানিফ ফ্লাইওভার নগরবাসীকে দিয়েছে যাত্রাবাড়ী-সায়েদাবাদের দুঃসহ যানজট থেকে মুক্তি। নগরীর মধ্যস্থানে থাকা হাতিরঝিলও কাছে এনেছে গুলশান ও কারওয়ানবাজারকে।

    যানজটমুক্ত রাজধানী গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)- এর আওতায় ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মেয়াদের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনার কিছু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, কিছু বাস্তবায়নাধীন এবং কিছু প্রকল্প অনুমোদন হয়ে আছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ২০৩০ সালের মধ্যে বদলে যাবে রাজধানী।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর দেশের প্রথম উড়াল মেট্রোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের। গত ৩১ মে পর্যন্ত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের সার্বিক গড় অগ্রগতি প্রায় ২৫ শতাংশ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৪০.৫৮ শতাংশ। ইতিমধ্যে পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে।

    ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এই উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে। এখানে ১৬টি স্টেশন থাকবে। উভয়দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। আধুনিক, সময় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ চালিত ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) নির্মাণের লক্ষ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)- এর আওতায় এটা বাস্তবায়ন হচ্ছে।

    অন্যান্য প্রকল্প

    ২০৩০ সালের মধ্যে রাজধানীকে যানজটমুক্ত করার লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রান্সপোর্ট (বিআরটি) প্রকল্প বাস্তবায়নাধীন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘণ্টায় উভয়দিকে ৩০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য এক স্তর নিচ দিয়ে সার্ভিস লেনসহ ৫৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া এবং পাচ্চর-ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক উন্নয়ন প্রকল্পও বাস্তবায়নাধীন। এটি হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া পিপিপি ভিত্তিতে হাতিরঝিল-ডেমরা-আমুলিয়া-শেখেরজায়গা-বনশ্রী-রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মহাসড়কের উভয় পাশে সার্ভিস লেন নির্মাণসহ এটিকে চার লেনে উন্নীত করা হবে। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার যানজট নিরসন ও উন্মুক্ত স্থানের সংস্থান করার লক্ষ্যেও নেওয়া হয়েছে আরবান রিন্যুয়াল প্রকল্প।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬