Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশে এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছেঃ শিল্পমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৪:০৩

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দেশে এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছেঃ শিল্পমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুলাই, ২০১৯ ১৪:০৩

    দেশে এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছেঃ শিল্পমন্ত্রী

    দেশের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের প্রভাব পড়তে শুরু করেছে এবং এটিরই ধারাবাহিকতা প্রসঙ্গে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আয়োডিন ঘাটতি পূরণের ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৮-১৯ অর্থ বছরের লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে।  তা সম্ভব হয়েছে লবণ চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের সার্বিক সহযোগিতার কারণে।

    শুক্রবার সকাল ১১টায় কক্সবাজারের একটি হোটেলে ‘লবণ চাষ ও অয়োডিনযুক্তকরণ: সর্বজনীন আয়োডিনযুক্ত’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    শিল্পমন্ত্রী বলেন, জাতীয় লবণনীতি-২০১৬ অনুযায়ী দেশে ২০১৮-১৯ অর্থ বছর লবণের চাহিদা ১৬ দশমিক ৫৭ লাখ মেট্রিক টন এবং উৎপাদন লক্ষমাত্রা ১৮ লাখ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হয়েছে ১৮ দশমিক ২৪ লাখ মেট্রিক টন।

    ‘চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় বর্তমানে  দেশে লবণের কোনো ঘাটতি বা সংকট নেই। কাজেই ঈদুল আজহায় চামড়া শিল্পসহ সারা বছর ব্যবহারের পরও লবণ উদ্বৃত্ত থাকবে। 

    অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, আমদানি নির্ভরশীল না হয়ে দেশে গুণগত মানসম্মত লবণ উৎপাদন বাড়ানোর লক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিকের মাধ্যমে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ইউনিসেফের সহায়তায় লবণ চাষের নতুন প্রযুক্তি পাইলটিং কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

    তিনি বলেন, নতুন প্রযুক্তি লবণ চাষিদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশে অধিক পরিমাণ গুণগত মানসম্মত লবণ উৎপাদন সম্ভব হবে।
    তিনি আরও বলেন, এখন পর্যন্ত আয়োডিনযুক্ত লবণ ব্যবহার সাধারণ মানুষের মধ্যে আশানুরূপ সচেতনতা সৃষ্টি হয়নি। তাই সরকারিভাবে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে অচিরেই দেশ থেকে আয়োডিনের অভাবজনিত সমস্যা নির্মূল হয়। কর্মশালায় কক্সবাজারের লবণ চাষিরাও উপস্থিত ছিলেন। তারা সকলে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন সেখানে, এবং তাদের সকল কথা শুনে প্রতিমন্ত্রী তাদের   সমস্যার সমাধানের আশ্বাস দেন।

    খবর: বাংলার উন্নয়ন

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬