Journalbd24.com

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রিয়া সাহার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো খারিজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ১২:২৩

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    প্রিয়া সাহার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো খারিজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ১২:২৩

    প্রিয়া সাহার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো খারিজ

    প্রিয়া সাহার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দেশদ্রোহিতার অভিযোগ তুলে যেসব মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল তার বেশিরভাগই খারিজ হয়ে গেছে। অবশিষ্ট মামলাগুলোর বিষয়ে সোমবার সিদ্ধান্ত দেবেন বিভিন্ন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

    রবিবার ঢাকা, যশোর, নাটোর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব মামলার আবেদন করা হয়।

    প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং একটি উন্নয়ন সংস্থার কর্মী। গত ১৬ জুলাই হোয়াইট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার সুযোগ হয় তার। সেখানে নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ওই নারী অভিযোগ করেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি আইনি সুরক্ষা পাননি। নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেন ওই নারী।

    প্রিয়া সাহা আরও অভিযোগ করেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে এবং দেশে থাকতে পারছে না। বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ‘নাই’ হয়ে গেছে। দয়া করে বাংলাদেশি জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।"

    তার এমন অভিযোগ করার ভিডিওটি জনসমক্ষে এলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে এমন দাবি করেন সরকারের একাধিক মন্ত্রীসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আজ একাধিক মামলা দায়ের হয়।

    তবে রবিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি অনুষ্ঠানে জানান, প্রিয়া সাহাকে আত্মসমর্থনে সুযোগ দিতে চায় সরকার। তিনি বলেন, ‘তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মনোভাব পোষণ করছেন। তার আত্মপক্ষ সমর্থনের আগে মামলা করা যাবে না।’ এসময় প্রিয়ার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের কাছে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি।

    এর পরই দেশের বিভিন্ন জেলায় প্রিয়া সাহার বিরুদ্ধে আওয়ামী লীগ ও একাধিক সহযোগী সংগঠনের বিভিন্ন সংক্ষুব্ধ নেতা-কর্মীরা মামলার প্রস্তুতি নিলেও আর তা দায়ের করেননি। খারিজ হয়ে গেছে বিভিন্ন আদালতে দায়ের করা মামলাগুলোও। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন বলে উনাকে (প্রিয়া সাহা) গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। উনি যা বলেছেন তার বিপরীতে সত্যটা তুলে ধরে বাকিটুকু এড়িয়ে চললে ভালো হয়।’

    প্রিয়া সাহার বিরুদ্ধে দেশদ্রোহ ও নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে যশোরে দায়েরকৃত মামলা আদালত খারিজ করে দিয়েছেন।

    রবিবার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে এই মামলাটি করেন যশোর শহরের খড়কি এলাকার মৃত এলাহী সরদারের ছেলে, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল।

    বাদীর আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি বলেন, রাষ্ট্রপক্ষের অনুমতি না পাওয়ায় আদালত দুপুরেই মামলাটি খারিজ করে দিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার বিকেল ৫টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ মামলাটি খারিজ করেন।

    এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলাটি দায়ের না হওয়ায় আদালত মামলাটি খারিজ করেছেন।

    এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে এক মাদ্রাসার পরিচালক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

    রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে সিলেটে প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটের আদালতে পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে। এর একটি আবেদনের আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন জমা দেওয়ার জন্য বাদীকে একমাসের সময় দিয়েছেন আদালত। অপর আদেশটি খারিজ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন তার আইনজীবী।

    রবিবার প্রথম অভিযোগটি সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে দাখিল করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল। এ বিষয়ে রিমাদ আহমদ রুবেলের আইনজীবী অ্যাডভোকেট তাজ উদ্দিন বলেন, আদালত আমাদের অভিযোগটি রেখেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন জমা দেওয়ার জন্য বাদীকে এক মাসের সময় দিয়েছেন।

    এ আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আসতে হবে বলে আদালত বাদীর আইনজীবীকে জানিয়েছেন।

    অপরদিকে রবিবার দুপুরে দিকে প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটের মহানগর হাকিম ১ম আদালতে আরেকটি অভিযোগ দাখিল করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট সারোয়ার মাহমুদ। এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট সারোয়ার মাহমুদ বলেন, আদালতে দাখিলকৃত অভিযোগটি যথা সম্ভব খারিজ করে হতে পারে।

    বিষয়:
    প্রিয়া সাহা, মামলা, খারিজ

    সংশ্লিষ্ট সংবাদ: প্রিয়া সাহা, মামলা, খারিজ

    ২৫ আগস্ট, ২০১৯
    দুদকের মামলার স্থগিতাদেশ চেয়ে মওদুদের রিভিউ আবেদন খারিজ
    সর্বশেষ সংবাদ
    1. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    2. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    3. বগুড়া-০২ শিবগঞ্জ আসনে সহিংসতার চেস্টায় আটক ০৪ দেশীয় অস্ত্র উদ্ধার
    4. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    5. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    6. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    7. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    সর্বশেষ সংবাদ
    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া-০২ শিবগঞ্জ আসনে সহিংসতার চেস্টায় আটক ০৪ দেশীয় অস্ত্র উদ্ধার

    বগুড়া-০২ শিবগঞ্জ আসনে সহিংসতার চেস্টায় আটক ০৪ দেশীয় অস্ত্র উদ্ধার

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬