Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাল নোট রোধে হাটে বসছে কেন্দ্রীয় ব্যাংকের বুথ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ১৩:২৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জাল নোট রোধে হাটে বসছে কেন্দ্রীয় ব্যাংকের বুথ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ১৩:২৩

    জাল নোট রোধে হাটে বসছে কেন্দ্রীয় ব্যাংকের বুথ

    চাঁদ দেখা সাক্ষেপে আগামী ১২ জুলাই পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানীর ঈদকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানীর ২৩টি স্থানে বসতে শুরু করেছে পশুর হাটের কার্যক্রম। একেকটি হাটে প্রায় প্রতিদিনই লেনদেন হয় কোটি টাকারও বেশি। এই লেনদেনেই সবচেয়ে বেশি ভয় থাকে টাকা বিনিময়ের সময়। কারণ তখন জাল নোট লেনদেন হওয়ার সম্ভাবনা থাকে। আর এই শঙ্কা থেকে ক্রেতা বিক্রেতাকে শঙ্কামুক্ত রাখতে দেশের প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    এছাড়া দেশের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে জাল টাকা বা জাল নোট চক্রের অপতৎপরতা রোধ করার জন্য ঢাকাসহ দেশের সব এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের বেশ কিছু পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি পশুর হাটে (উপজেলা পযন্ত) জাল নোট ধরতে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ব্যাংক কর্মকর্তারা পশু ব্যবসায়ীদের নোট যাচাই-সংক্রান্ত সেবা দেবেন। কোরবানির হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই-সংক্রান্ত এই সেবা দিতে হবে। ৬ অগাস্টের মধ্যে হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল ফোন নম্বরসহ প্রতিটি ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে। ব্যাংকের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যক্রম মনিটর (পরিবীক্ষণ) করবেন। এছাড়া ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে একই ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের অফিস নেই এমন জেলাগুলোয় সিটি করপোরেশন, পৌরসভা ও থানা বা উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট (কোষাগার) শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। গবাদি পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য সিটি করপোরেশন, জেলা মিউনিসিপ্যালিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব ও আনসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

    বুথে যাচাইয়ে কোনো জাল নোট ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের নাম ও তার সঙ্গে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ উল্লেখপূর্বক ব্যানার ও নোটিশ প্রদর্শন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংবলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত পোস্টারটি প্রদর্শন করতে হবে। আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিও চিত্র ব্যাংকের শাখায় ঈদের আগে পাঁচ কর্মদিবসে গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬