Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় কাজ করবে ৫০ হাজার পুলিশ সদস্য
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ২১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ২১:৪৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় কাজ করবে ৫০ হাজার পুলিশ সদস্য

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ২১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ২১:৪৪

    ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় কাজ করবে ৫০ হাজার পুলিশ সদস্য

    ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীর সুরক্ষায় রাজধানীর পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে সচেতনতা কর্মসূচি গ্রহণে ৫০ হাজার পুলিশ সদস্য কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স-এ সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য শনিবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল অফিস যেমন-ডিসি অফিস, থানা, ফাঁড়ি, কন্ট্রোলরুম, মেস ও ডাইনিং ইত্যাদি স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

    তিনি বলেন, আমরা জানি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এডিস মশার কারণে। এই এডিস মশা স্বচ্ছ ও বদ্ধ পানিতে, আবর্জনা, ফলের খোসা ও ফুলের টবে জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। আমরা এডিস মশা নিধনের ঔষুধ ও ফগার মেশিন কিনেছি। এই মেশিনের মাধ্যমে আমরা ঔষুধ ছিটিয়ে এডিস মশার লার্ভাকে ধ্বংস করবো।মো. আছাদুজ্জামান মিয়া বলেন, এডিস মশার লার্ভা যদি ২৪ ঘণ্টার মধ্যে ধ্বংস করতে পারি তাহলে আর ডেঙ্গু ছড়াবে না। ইতোমধ্যে পুরাতন গাড়ি, বিভিন্ন সরঞ্জামাদি, গাড়ির টায়ার-টিউব যেখানে রয়েছে তা পরিস্কার করা শুরু হয়েছে এবং যাতে পানি জমা না হয় সে উদ্যোগ আমরা নিয়েছি।কমিশনার বলেন, শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগ এই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসী ও জনগণকে এগিয়ে আসতে হবে। যার যার আঙিনা তাকে পরিস্কার করতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব। ডেঙ্গু শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

    তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মানুষ গ্রামে যাবে। এখনই যদি ঢাকার এডিস মশা নিধন করতে না পারি তাহলে ডেঙ্গু গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।ডিএমপির এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শুধু ডিএমপির ইউনিটগুলো পরিস্কার করছি না, ডিএমপির বিভিন্ন থানার ৩০২টি বিটের পাড়া মহল্লায় সচেতনতা কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও ডিসিদের নির্দেশ দিয়েছি।এ ছাড়াও সিটি কাউন্সিলর ও কমিউনিটি পুলিশ সাথে নিয়ে মহল্লাবাসীদের সচেতন করছি। যাতে যার যার এলাকায় স্বচ্ছ পানি জমা রয়েছে যেখানে এডিস মশার প্রজনন হতে পারে সেসব এলাকা পরিস্কার করে ঔষধ ছিটানোর জন্য বলা হয়েছে।তিনি বলেন, আমরা যদি পুরো শহরকে এভাবে পরিস্কার পরিচ্ছন্ন করি তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেক সহজ হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    বিষয়:
    ডেঙ্গু,পুলিশ সদস্য ,মেট্রোপলিটন পুলিশ

    সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু,পুলিশ সদস্য ,মেট্রোপলিটন পুলিশ

    ৩ অক্টোবর, ২০১৯
    দুর্গাপূজায় থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার
    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬