Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আগাম টিকিটে ট্রেনে ঈদযাত্রা শুরু আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১২:২৩

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    আগাম টিকিটে ট্রেনে ঈদযাত্রা শুরু আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১২:২৩

    আগাম টিকিটে ট্রেনে ঈদযাত্রা শুরু আজ

    আজ বুধবার শুরু হচ্ছে আগাম টিকিটে ট্রেনে ঈদ যাত্রা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রম শেষ হয়েছে গত ২ আগস্ট। আর আগাম টিকিট বিক্রি শুরু হয়েছিল ২৯ জুলাই। প্রথম দিন বিক্রি হয়েছিল ৭ আগস্টের টিকিট। সে অনুযায়ী সে অনুযায়ী আজ শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা।

    গত সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। গতকাল মঙ্গলবার বিক্রি হয়েছে ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট বিক্রি হবে ১৬ আগস্টের টিকিট, ৮ তারিখে ১৭ আগস্ট এবং ৯ তারিখ বিক্রি হবে ১৮ আগস্টের ফিরতি টিকিট।

    রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে ১০ দিন এবং পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এক হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে হবে প্রায় চার লাখ।

    কমলাপুর রেল স্টেশন সূত্র জানায়, আসন স্বল্পতার কারণে যেসব যাত্রী ট্রেনের আগাম টিকিট কাটতে পারেনি। তাদের সুবিধার্থে ঈদযাত্রার শুরুর দিন থেকে প্রতিটি ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। সূত্র জানায়, যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগরসহ চারটি স্পেশাল ট্রেনে দেওয়া হবে স্ট্যান্ডিং টিকিট। বন্যার কারণে যেসব রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রুট ঈদের আগেই মেরামত করা হবে।

    এদিকে, ডেঙ্গুমুক্ত ঈদ যাত্রার প্রস্তুতি চলছে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বাস, ট্রেন ও লঞ্চে ঈদ যাত্রীদের মূল স্রোত শুরু হবে। তবে পথের ঝামেলা এড়াতে চলতি মাসের শুরুতেই অনেকে ধাপে ধাপে পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

    গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালে মশা নিধনে ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। তার আগের দিন সোমবার কমলাপুর রেলস্টেশনের ওয়াশফিটে ট্রেনে মশা নিধনের কর্মসূচি শুরু হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, 'আমরা চারটি ফগার মেশিন কিনেছি। তার মধ্যে ঢাকা স্টেশন ও আশপাশের জন্য দুটি, একটি তেজগাঁও এবং অন্যটি বিমানবন্দর রেলস্টেশনের জন্য কেনা হয়েছে। গত ২ আগস্ট মশা নিধন অভিযান শুরু হয়েছিল। গত সোমবার আমি কমলাপুরের ওয়াশফিটে গিয়ে ধারাবাহিক কর্মসূচিটি প্রত্যক্ষ করেছি।'

    গতকাল সকালে কমলাপুরে ওয়াশফিটে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ট্রেনের কোচ পরিচ্ছন্ন করার পাশাপাশি মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে।

    সদরঘাট সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে সদরঘাটে যাত্রী ওঠার আগেই প্রতিটি লঞ্চে মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে। সদরঘাটে ডেঙ্গু আক্রান্তদের প্রাথমিক চিকিত্সার জন্য তিনটি ক্যাম্পও স্থাপন করা হচ্ছে। 

    বিষয়:
    আগাম টিকিট, ট্রেন, ঈদযাত্রা

    সংশ্লিষ্ট সংবাদ: আগাম টিকিট, ট্রেন, ঈদযাত্রা

    ২৬ মে, ২০১৯
    ঘরে ফেরা নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‌্যাব
    ২ জুন, ২০১৯
    সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ
    ১৫ জুন, ২০১৯
    ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৯৮, আহত ৮৬০
    ১৭ জুলাই, ২০১৯
    বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২৬ জুলাই থেকে
    ২২ জুলাই, ২০১৯
    বন্যার কারণে এবার ঈদযাত্রায় সমস্যা হবে না: ওবায়দুল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬