Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অনুমোদন ছাড়াই পণ্য আমাদানি করতে পারবে টিসিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০১৯ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০১৯ ১৬:১৭

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    অনুমোদন ছাড়াই পণ্য আমাদানি করতে পারবে টিসিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০১৯ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০১৯ ১৬:১৭

    অনুমোদন ছাড়াই পণ্য আমাদানি করতে পারবে টিসিবি

    বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেই কোনো অনুমোদন ছাড়াই সেসব পণ্য সংগ্রহ করে নায্যমূল্যে বিক্রি করতে পারবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

    এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     

    এতদিন শুধু চিনি, ডাল, ভোজ্যতেল, ছোলা আর খেজুর নায্যমূল্যে বিক্রি করতো সংস্থাটি। তাও এসব পণ্য সংগ্রহে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হতো।
     

    বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে বলেন, ‘এ কেনাকাটায় কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই। তবে জাতীয়ভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেমন- পেঁয়াজ, রসুন, আদা বা যেকোনো সময়, যেকোনো পণ্যের দাম বেড়ে যেতে পারে। হাঠাৎ করে যেসব পণ্যের দাম বাড়বে, সেটা টিসিবি যেখানেই পাক, সেখান থেকেই কিনে চাহিদা মেটাতে পারবে। এর জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হবে না।’
     

    এজন্য কোনো আইন পরিবর্তন করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন পরিবর্তনের প্রয়োজন হবে না। তাৎক্ষণিকভাবে যেন চাহিদা মেটানো যায়, সে জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেক সময় বন্যার কারণে কিছু পণ্যের সরবরাহ কমে যায়। তখন এসব পণ্য হয় আমদানি করতে হয় বা অন্যভাবে সংগ্রহ করতে হয়। কিন্তু ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয় সপ্তাহে একদিন। এসব পণ্য কেনার অনুমতির জন্য এ কমিটিতে আসতে সময় লেগে যাবে ১ মাস। এ জন্য টিসিবি কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে, তারা নিজেরাই প্রয়োজনে এসব পণ্য কিনতে পারবে।’
     

    গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদুল আজহার আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং গবাদি পশু পরিবহন বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যালোচনা থেকে উঠে আসে যে, ঈদুল আজহা সামনে রেখে বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম অনেক বেড়ে গেছে। এ অবস্থায় তুলনামূলক কম দামে খোলাবাজারে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করতে প্রয়োজনীয় ব্যবস্থান নিতে টিসিবিকে নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম।
     

    এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই থেকে ঢাকাসহ সারাদেশে ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রি বিক্রি শুরু করে টিসিবি। কিন্তু অনুমতি না থাকায় সংস্থাটি পেঁয়াজ, রসুন ও আদা বিক্রির কার্যক্রম শুরু করতে পারেনি। এখন এসব পণ্য বিক্রিতেও আর সমস্যা থাকছে না।

    খবর: বাংলার উন্নয়ন

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬