Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গ্রামে আধুনিক সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ১৩:৪৪

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    গ্রামে আধুনিক সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ১৩:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ১৩:৪৪

    গ্রামে আধুনিক সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার

    গ্রামীণ জনপদে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের বিভিন্ন স্থানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আঞ্চলিক যোগাযোগে গুরুত্ব দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার আশপাশের জেলাগুলো সড়ক উন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে। ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০৬ কোটি টাকা। ঢাকা বিভাগের ১৩ জেলার ৮৮ উপজেলার মধ্যে ৬৭ উপজেলাকে প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়াও আরেকটি প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ সচল রাখতে রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিভিন্ন অংশে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

    সম্প্রতি একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়েছে। চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালে জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শক্তিশালী পল্লীসড়ক নেটওর্য়াক তৈরি হবে এবং সড়কের ধারণক্ষমতা ও নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে কৃষি-অকৃষি পণ্যের বিপণন সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    পরিকল্পনামন্ত্রী জানান, আমাদের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা ভাল হলেই অনেক উন্নয়নের সুফল মিলবে। ইউনিয়ন পর্যায়ের মানুষ তাদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে পারে। পর্যায়ক্রমে সব জায়গায় যোগাযোগে শক্তিশালী করে তোলা হবে।

    প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হচ্ছে ১ হাজার এক দশমিক ৫১ কিলোমিটার সড়ক উন্নয়ন, ৫ হাজার ৮৫৭ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ৩০ কিলোমিটার ড্রেন, ২৪০টি ইন্টারসেকশন, ১২ হাজার স্লোপ প্রোটেকশন, ৩ হাজার ট্রাফিক সাইন ও ১২ হাজার গাইড পোস্ট তৈরি।

    পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশে ও লক্ষ্যের সঙ্গে প্রকল্পটি সঙ্গতিপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৫ হাজার কি.মি. উপজেলা সড়ক, ৮ হাজার কি.মি. ইউনিয়ন সড়ক, ১২ হাজার কি.মি. গ্রাম সড়ক, উপজেলা ইউনিয়ন সড়কে ১ লাখ ৪০ হাজার মিটার ব্রিজ/কালভার্ট এবং গ্রাম সড়কে ৫০ হাজার মিটার ব্রিজ/কালভাট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার সঙ্গে এই প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।

    প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হচ্ছে- ৩ লাখ ২৯ হাজার ৮০৬ ঘনমিটার সড়কে মাটির কাজ, ৬ হাজার ২২৫ মিটার আরসিসি সসার, ড্রেন নির্মাণ, এক হাজার ৫১০ মিটার আরসিসিইউ ড্রেন নির্মাণ, ৭২ হাজার ১৫০ বর্গমিটার কংক্রিট স্লোপ প্রোটেকশন উইথ জিও টেক্সটাইল এবং ২ হাজার ৬৪৮ মিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ। ২০ আগস্ট অনুমোদন হওয়া প্রকল্পটি চলতি বছর থেকে ২০২২ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপিতে অন্তর্ভুক্ত ছয়টি সড়ক রাঙ্গামাটি সড়ক বিভাগের অধীন সর্বাধিক গুরুত্বপূর্ণ জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক। এ ছয়টি মহাসড়কের মধ্যে চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক চট্টগ্রামসহ সারাদেশের সঙ্গে রাঙ্গামাটিকে যুক্ত করেছে। এছাড়া রাঙ্গামাটি-মানিকছড়ি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক খাগড়াছড়ির সঙ্গে এবং ঘাগড়া-চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটি যুক্ত হয়েছে। এর বাইরে বগাছড়ি-নানিয়ারচর-লংগদু ও বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক যথাক্রমে নানিয়ারচর ও লংগদু এবং রাজস্থলী উপজেলাকে রাঙ্গামাটি শহরের সঙ্গে যুক্ত করেছে। রাঙ্গামাটি শহরের সংযোগ সড়কগুলো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক এর সঙ্গে যুক্ত করেছে।

    এদিকে, পার্বত্য এলাকা রাঙ্গামাটির দিকেও দৃষ্টি দিয়েছে সরকার। রাঙ্গামাটি সড়ক বিভাগের অধীন ‘পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন জায়গায় ড্রেনসহ স্থায়ী প্রতিরক্ষামূলক আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে খরচ ধরা হয়েছে ২৪৯ কোটি ২৬ লাখ টাকা।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬