Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সেই ভূমিহীন ১১ পরিবার পেলো সরকারি জমি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১৩:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১৩:২৭

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    সেই ভূমিহীন ১১ পরিবার পেলো সরকারি জমি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১৩:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১৩:২৭

    সেই ভূমিহীন ১১ পরিবার পেলো সরকারি জমি

    এ যেন স্বপ্ন, স্বপ্নই তো। যেটা কল্পনাতেই আনেননি যশোরের আদিবাসী ভূমিহীন নীল শ্রমিকের বংশধরেরা-এবার সেটাই সত্যি হলো। ভাসমান হয়ে আর পরের জায়গায় থাকতে হবে না তাদের। এবার তারা পেয়েছেন সরকারের বন্দোবস্ত দেয়া খাসজমি। এতে আনন্দাশ্রুতে ভাসছে মানুষগুলো।   

    তাদেরই একজন স্বামীহারা সত্তরোর্ধ চলৎশক্তিহীন হতদরিদ্র সিতু রাণী সরদার। তিনি তার ছেলে দিনমজুর শান্ত সরদারের হাত ধরে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন প্রাপ্ত জমিতে। আর ভাবছেন, কষ্টের দিন শেষ। এখন থেকে নিজের জমিতেই থাকবেন তারা।

    সিতু রাণীর মতো এমন আনন্দাশ্রু দিন আনা দিন খাওয়া প্রভাস সরদার ও তার স্ত্রী মুনিলা সরদার, ছেলে দূরদেশ, আকাশ, স্বামীহারা অঞ্জলি সরদারের মেয়ে সোমা সরদার, স্বামীহারা শুটকি রাণী সরদার ও তার ছেলে দিপক, রবিন সরদার ও তার স্ত্রী মালতি সরদার, স্বামীহারা মহারাণী সরদার ও তার ছেলে উত্তম সরদার বাদশা, স্বামীহারা সীমা সরদার গেবলে ও ছেলে লিপন সরদার, তরণী সরদার ও তার স্ত্রী শেফালী সরদার, ছেলে চাঁন সওদাগর ও শীতল সরদার, স্বামীহারা সুখসা রাণী ও তার ছেলে পঙ্কজ সরদার, স্বামীহারা মমতা রাণী ও তার ছেলে রামপ্রসাদ, সাগর এবং দিলীপ সরদার ও তার স্ত্রী অনিতা সরদার ও অসিম সরদার, কালাচাঁদ সরদার সকলের চোখে- মুখে। 

    সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন সোমবার সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সাহাবাটি মৌজার আর এস খতিয়ান নম্বর ১ এবং আরএস দাগ নম্বর ২৪৮ ও ২৫০ এর ৩৪ শতক জমি পরিমাপ করে বুঝিয়ে দেন তাদের। যশোরের তৎকালীন জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সদয় নির্দেশনায় নীল শ্রমিক বংশধরের ভূমিহীন হতদরিদ্র এই ১১ পরিবার পেলেন জমির মালিকানা, পেলেন স্থায়ী ঠিকানা।

    ভূমিহীন থেকে জমির মালিক বনে যাওয়া রবিন সরদার বলেন, স্যার (তৎকালীন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল) খুব ভাল মানুষ। তিনি আমাদের ভাসমান জীবন থেকে মুক্তি দিয়েছেন। স্থায়ী ঠিকানা দিয়েছেন। যতদিন বেঁচে থাকব ততদিন তাকে আমরা মনে রাখব।

    আব্দুল আওয়ালের নির্দেশনায় প্রথম থেকেই এ কাজের সাথে জড়িয়ে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের আওতায় অনগ্রসর শ্রেণির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা এ সুবিধার আওতায় এসেছে।

    উল্লেখ্য, ২০১৯ সালের ২ মে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়  ‘টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাসজমির দলিল হস্তান্তর এবং দুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তার চেক প্রদান’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বংশপরম্পরায় খেটে খাওয়া সংগ্রামী এসব মানুষের ১১টি পরিবারের হাতে ১১টি দলিলের মাধ্যমে ৩৪ শতক রেজিস্ট্রি করা জমির দলিল তুলে দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৎকালীন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

    খবর: বাংলার উন্নয়ন

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬