Journalbd24.com

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ ৫ ধাপ এগিয়েছে শিশু অধিকার সূচকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৩:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৩:০৪

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    বাংলাদেশ ৫ ধাপ এগিয়েছে শিশু অধিকার সূচকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৩:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৩:০৪

    বাংলাদেশ ৫ ধাপ এগিয়েছে শিশু অধিকার সূচকে

    চলতি বছরের বৈশ্বিক শিশু অধিকার সূচকে (কিডসরাইটস ইনডেক্স) পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮তম, গত বছর অবস্থান ছিল ১১৩তম। নেদারল্যান্ডসভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর এই সূচক প্রকাশ করে থাকে।

    ইউনিসেফ, ইউএনডিপি ও ইউএন কমিটি অন দ্য রাইটস অব দ্য চাইল্ডের তথ্য থেকে এই সূচক তৈরি হয়েছে। শিশু অধিকার বিষয়ে বৈশ্বিক জনমত তৈরিতে এই সূচককে গ্রহণযোগ্য মনে করে জাতিসংঘ। এতে সহযোগী হিসেবে রয়েছে নেদারল্যান্ডসের এরাসমুস ইউনিভার্সিটি রটারডামের দুটি প্রতিষ্ঠান—এরাসমুস স্কুল অব ইকোনমিকস ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ।

    এ বছর শিশু অধিকারের এই বৈশ্বিক সূচকে বাংলাদেশের সামগ্রিক পয়েন্ট ০.৬৭০। গত বছর এই সূচকে বাংলাদেশের সামগ্রিক পয়েন্ট ছিল ০.৬৫৮। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিশু অধিকার সূচকে উন্নতি ঘটেছে বাংলাদেশের। সূচকে সব মানদণ্ডে ভালো করার স্বীকৃতি হিসেবে তালিকার সবুজ ঘরে ঠাঁই হয়েছে বাংলাদেশের নাম। গতবার বাংলাদেশ হলুদ ঘরে ছিল।

    বিশ্বের কোন দেশ শিশু অধিকার রক্ষায় কেমন অবস্থানে রয়েছে, তা বোঝাতে প্রতিবছর কিডসরাইটস ইনডেক্স প্রকাশ করা হয়। জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশ, যারা জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন (১৯৮৯) তাদের পার্লামেন্টে অনুমোদন করেছে, সেই ১৮১টি দেশের র‌্যাংকিং এই সূচকে প্রকাশ করা হয়। সেই সঙ্গে বেগুনি (ভালো), সবুজ (সন্তোষজনক), হলুদ (শঙ্কাজনক), কমলা (খারাপ) ও লাল (খুব খারাপ)—তালিকায় এই পাঁচ রং দিয়ে সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি বোঝানো হয়। মোট পাঁচটি মাপকাঠির ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এই মাপকাঠিগুলো হলো—শিশুদের জীবনের অধিকার, স্বাস্থ্য অধিকার, শিক্ষার অধিকার, সুরক্ষার অধিকার ও শিশু অধিকার রক্ষার পরিবেশ কেমন। প্রতিটি মাপকাঠিতে দেশগুলোর আলাদা আলাদা র‌্যাংকিং ও প্রকাশ করা হয় সূচকে।

    এবারের সূচকে সামগ্রিক মানদণ্ডে শীর্ষে রয়েছে আইসল্যান্ড (০.৯৬৭)। এরপরই রয়েছে পর্তুগাল (০.৯৪৮), সুইজারল্যান্ড (০.৯৩৭) ও ফিনল্যান্ড (০.৯১২)। তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (০.১৯৭)। এবার পৃথকভাবে জীবনের অধিকারের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান ১১৪ (০.৭৬), স্বাস্থ্য অধিকারে অবস্থান ১৩৭ (০.৫২), শিক্ষার অধিকারে অবস্থান ১২১ (০.৬৩০), সুরক্ষার অধিকারে অবস্থান ১২৫ (০.৫৯০) এবং শিশু অধিকার পরিবেশে অবস্থান ২০-৩০ (০.৭৯০)। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান বাংলাদেশেরও নিচে (১৭০তম)। নিউজিল্যান্ডের অবস্থান ১৬৯তম।

    সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটান ৯৪তম (০.৭২০), মালদ্বীপ ১১৬তম (০.৬৪৫), ভারত ১১৭তম (০.৬৪১), নেপাল ১৩৬তম (০.৫৬৬), শ্রীলঙ্কা ১৪৩তম (০.৫৩৪) এবং পাকিস্তানের অবস্থান ১৫১তম (০.৫০১)।

    খবর: ভয়েস অফ বিডি

    সর্বশেষ সংবাদ
    1. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    2. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    3. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    4. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    5. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    6. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    7. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬