Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • একনেক সভায় ৫ হাজার ৪৯৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৪:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৪:১১

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    একনেক সভায় ৫ হাজার ৪৯৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৪:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৪:১১

    একনেক সভায় ৫ হাজার ৪৯৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রাজধানীর উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ১ হাজার ৩৯৮ কোটি টাকার ভূমি অধিগ্রহণ প্রকল্পসহ মোট ৫ হাজার ৪৯৪.০৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

    বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্পের মোট বরাদ্দ ৫ হাজার ৪৯৪.০৪ কোটি টাকার মধ্যে সরকারি কোষাগার থেকে পাওয়া যাবে ৫ হাজার ৪১৬.০৪ কোটি টাকা এবং বাকি ৭৮ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসেবে বৈদেশিক অনুদান থেকে। ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের অধীন নগরীর উত্তরা এলাকায় একটি স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব এবং টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

    স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা ২০২১ সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মধ্যে ৫৩.৭৫ একর ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, প্রয়োজনীয় জরিপ কার্য চালানো এবং সীমানা পিলারসহ প্রায় ২২ হাজার মিটার কাটাতারের বেড়া নির্মাণ করা হবে। সরকার মাস্টার প্লানের সুপারিশের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রায় শত ভাগ সেনিটেশন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন তুরাগ থানায় প্রয়োজনীয় সেনিটেশন ব্যবস্থা গ্রহণ করবে।

    পরিকল্পনা মন্ত্রী আরো জানান, 'মহাসড়কের পাশে যানবাহনের চালক ও হেলপারদের আধুনিক বিশ্রামের স্থান নির্মাণ, ভূমিধস এড়াতে পার্বত্য অঞ্চলে সড়ক নির্মাণকালে বৃক্ষ রোপণের ব্যবস্থা করা। সড়কের ওপর যাতে মালামাল বোঝাই ট্রাক অথবা যানবাহন দাঁড়িয়ে থাকতে না হয় সেদিকে নজর দেওয়া, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রতিটি ভবনে পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা, সড়ক ও মহাসড়কে শৃংখলা বজায় রাখা এবং সরকারি চিকিৎসকদের নিজস্ব হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতে চাইলে কোন প্রকল্পে যাতে ওভারলেপিং না হয় সেদিকে নজর দেয়া ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার দেওয়া আগের নির্দেশগুলোর পুনরাবৃত্তি করেন।'

    বৈঠকে অনুমোদনপ্রাপ্ত অপর প্রকল্পগুলো হচ্ছে ২৮৯.৬৮ কোটি টাকা ব্যয়ে ‘বেনাপোল স্থল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ’, ৫০৯.২৯ কোটি টাকা ব্যয়ে ‘আলী কদম-জালানিপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়ক (১ম সংশোধিত) নির্মাণ’, ২২৬.২২ কোটি টাকা ব্যয়ে টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার জন্য ৪টি জাতীয় মহাসড়কের পার্শ্বে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার স্থাপন’, ১৮৩.৯০ কোটি টাকা ব্যয়ে ‘বড়তাকিয়া (আবু তোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত)’ এবং ১০০.৭০ কোটি টাকা ব্যয়ে ‘খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের খুলনা শহরাংশে (৪.০০ কিলোমিটার) চারলেনে উন্নীতকরণ’।

    অপর অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ১ হাজার ১২.১১ কোটি টাকা ব্যয়ে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ (১ম সংশোধিত), ৩৫২.০৩ কোটি টাকা ব্যয়ে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত পানি সম্পদ উন্নয়ন’, ১২৮.১৯ কোটি টাকা ব্যয়ে ‘পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচের ব্যবহার’, ১ হাজার ৫৭.১৭ কোটি টাকা ব্যয়ে ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন মানিকগঞ্জ (১ম সংশোধিত)’, ১১৯.৭৫ কোটি টাকা ব্যয়ে ‘বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ (১ম সংশোধিত) এবং ১১৭ কোটি টাকা ব্যয়ে সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ-২ পর্যায় (আইএফএসসি)।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬