Journalbd24.com

শনিবার, ১৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশ ভয়াবহ সংকটে রয়েছে: ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    দেশ ভয়াবহ সংকটে রয়েছে: ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪

    দেশ ভয়াবহ সংকটে রয়েছে: ফখরুল

    দেশ এক ভয়াবহ সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে একদলীয় শাসন ভর করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। সবমিলিয়ে বিপর্যয়ের মুখে মাতৃভূমি। এই সংকট থেকে উত্তরণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৃহত্তর জাতীয় ঐক্য দরকার।

    বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি।

    খালেদা জিয়ার মুক্তির দাবি করে মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। অবিলম্বে তার মুক্তি দিতে হবে।

    সরকার প্রশাসনকে দখল করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর এদেশে কোনো ভোট হয়নি। আগের রাতেই ভোট হয়ে গেছে। সরকার জোরজবরদস্তি করে টিকে আছে। প্রশাসনকে ব্যবহার করে মসনদ সুদৃঢ় করার চেষ্টা করছে।

    সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেয়া হয়েছে। বিচারব্যবস্থাকে শেষ করে দেয়া হয়েছে। দেশ এক মহাবিপর্যয়ের মুখে।

    এই বিপর্যয়ের হাত থেকে মাতৃভূমিকে রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষ বৃহত্তর ঐক্য দরকার। এটি ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। খালেদা জিয়ার মুক্তিও সম্ভব নয়।

    খালেদা জিয়ার মুক্তির জন্য আরও কর্মসূচি দেয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে সবার চাওয়া একটি, সেটি হচ্ছে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার মুক্তি। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাঠে নামতে হবে। আন্দোলন করতে হবে।

    মানবন্ধনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬