Journalbd24.com

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩১

    আরো খবর

    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩১

    গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

    গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে একদল যুবক। বহিরাগত হামলাকারীরা জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  এছাড়া অনেক শিক্ষার্থী হামলাকারীদের  'ভিসি বাহিনী' বলে অভিযোগ করেছে। এর আগে এক আদেশে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

    উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এর মধ্যেই আজ শনিবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। শনিবার সকালেই এই আদেশ জারি করা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত রাখতে, বিবদমান গ্রুপসমূহের মধ্যে মতানৈক্য নিরসনে এবং সম্ভাব্য অপ্রত্যাশিত ঘটনা এড়াতে রিজেন্ট বোর্ডের সদস্যদের মৌখিক অনুমতিতে আসন্ন পূজার নির্ধারিত ছুটির সঙ্গে ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর তারিখ পর্যন্ত ছুটি বাড়ানো হলো। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

    এদিকে, ভিসি’র পদত্যাগের এক দফা দাবিতে আজ শনিবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

    এর আগে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বহিষ্কার করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে বিকাল থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন।

    শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এখনও বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের চিঠি দেখেননি। বিষয়টি শুনেছেন। তবে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। ভিসি পদত্যাগ করলেই কেবল আন্দোলন থেকে সরে যাবেন তারা। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

    তবে শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে দেয়ায় ঢুকতে পারেননি শিক্ষার্থীরা। এ সময় গেটের সামনেই শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকলে হঠাৎ করেই একদল বহিরাগত তরুণ তাদের ওপর হামলা করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নতুন করে সংগঠিত হচ্ছে।

    গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

    বিষয়:
    গোপালগঞ্জ, আন্দোলন, শিক্ষার্থী, হামলা

    সংশ্লিষ্ট সংবাদ: গোপালগঞ্জ, আন্দোলন, শিক্ষার্থী, হামলা

    ১৩ মে, ২০১৯
    পারস্য সাগরে সৌদির তেলের ট্যাঙ্কারে হামলা করল কারা?
    ১৩ মে, ২০১৯
    সৌদি আরবের তেলবাহী জাহাজে 'গুপ্ত হামলা'
    ১৪ মে, ২০১৯
    পাকিস্তানে মসজিদের সামনে পুলিশ ভ্যানে হামলায় নিহত ৪
    ১৭ মে, ২০১৯
    ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদির ব্যাপক বিমান হামলা
    ১৮ মে, ২০১৯
    ন্যাটোর বিমান হামলায় ১৭ আফগান পুলিশ নিহত
    ২১ মে, ২০১৯
    নিউজিল্যান্ডে মসিজদে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন
    সর্বশেষ সংবাদ
    1. সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত
    2. স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা
    3. নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
    4. রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭
    5. নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ
    6. খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি
    7. বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
    সর্বশেষ সংবাদ
    সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে 
বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত

    সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে বৈশাখী শিশু উৎসব ২০২৬ অনুষ্ঠিত

    স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

    স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

    নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

    নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

    রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭

    রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা ॥ নিহত-১,আহত-৭

    নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ

    নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, যন্ত্রাংশ জব্দ

      খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ 
  ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি

    খালেদা জিয়া নামকরণের কারণে দীর্ঘ ১৭ বছরে সংস্কার হয়নি ছাত্রীনিবাসটি

    বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

    বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬