Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৯

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৯

    লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট

    সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আজ মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না দিয়ে আবেদন ফেরত দেন।

    বগুড়ার আদমদিঘী উপজেলায় বাংলাদেশ পাট কর্পোরেশনের জমি কম দামে বিক্রি করে রাষ্ট্রের প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করার অভিযোগে দুদকের করা মামলায় এ জামিন আবেদন করা হয়। মঙ্গলবার আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। 

    এদিন আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, শুনানি শেষে আদালত জামিন দিতে রাজি হননি। আদালত বলেন, আমরা রুল দিচ্ছি (কেন জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে)। এ সময় লতিফ সিদ্দিকীর আইনজীবী রুল নিতে রাজি না হয়ে তিনি জামিনের আবেদন ফেরত নিতে চাইলে আদালত তা ফেরত দেন। এ কারণে আদালত জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    এই একই মামলায় গত ৩০ জুন হাইকোর্টে জামিনের আবেদন করেন। এ আবেদনে গত ৭ জুলাই কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। কিন্তু লতিফ সিদ্দিকীর আইনজীবীর আবেদনে ওই রুলের ওপর শুনানি না করে পরে তা ফেরত নেন। এরপর নতুন করে জামিনের আবেদন করেন লতিফ সিদ্দিকী। এই আবেদনও ফেরত নিলেন আইনজীবী। তবে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে জামিনের আবেদন উত্থাপন করতে পারবেন তারা।

    বগুড়ার আদমদিঘী উপজেলায় বাংলাদেশ পাট কর্পোরেশনের রানীনগর পাট ক্রয় কেন্দ্রের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই ৬৪ লাখ ৬৩ হাজার ৭শ ৯৫ টাকার সম্পদ ২৩ লাখ ৯৪ হাজার ৭শ ৭৪ টাকায় বিক্রি করা হয়। এর মাধ্যমে রাষ্ট্রের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে গত ১৮ ফেব্রুয়ারি লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

    মামলার অপর আসামি হলেন জমির ক্রেতা বগুড়ার কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ। এই মামলায় গত ২০ জুন বগুড়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন লতিফ সিদ্দিকী। আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাবন্দি। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    2. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    3. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    4. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    5. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    6. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    7. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি 
বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬