Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভারত থেকে আসছে ৬০ হাজার টন পেঁয়াজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০১৯ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০১৯ ১২:৩৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ভারত থেকে আসছে ৬০ হাজার টন পেঁয়াজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০১৯ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০১৯ ১২:৩৫

    ভারত থেকে আসছে ৬০ হাজার টন পেঁয়াজ

    আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও হঠাৎ করে বেড়ে যায় পেঁয়াজের দাম। হু হু করে বাড়তে থাকা পেঁয়াজের মূল্য চলে যায় ১০০ এর উপরে। এতে করে শুরু হওয়া যাওয়ায় পেঁয়াজের সংকট। পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে দেশের বাজারে টিসিবি সহনীয় দামে পেঁয়াজ বিক্রি শুরু করে। চাহিদার বিপরীতে যোগান কম থাকায় প্রত্যেকের দ্বারা পেঁয়াজ কেনাও সম্ভব হয়ে উঠছিলো না। 

    সম্প্রতি চারদিনের সফরে ভারতে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশীয় ও পার্শ্ববর্তী দেশের পেঁয়াজের অচলাবস্থা নিয়ে সেখানে বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে ৬০ হাজার টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের সরকারি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, বাংলাদেশের বর্তমান চাহিদা মেটানোর জন্য পেঁয়াজ রপ্তানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধের সিদ্ধান্তের আগে বাংলাদেশকে আগেই অবহিত করার জন্য অনুরোধ জানান।

    ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে আমাদের আগেই অবহিত করলে আমরা অন্য জায়গা থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করতাম। গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর দেশের বাজারে লাগামহীনভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকায় পৌঁছে যায়। এতে বিপাকে পড়ে স্বল্প আয়ের মানুষ।

    তবে সরকারের নানা উদ্যোগে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আসছে মিশর ও তুরস্ক থেকেও। রাজধানীর খুচরা বাজারগুলোতে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগির পেঁয়াজের দাম আরো কমবে।  

    সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমাণ প্রায় ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। এই পেঁয়াজ আসার পর দাম আরো কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার আগে ঘোজাডাঙ্গায় প্রায় ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬