Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শুভ জন্মদিন শেখ রাসেল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৫:২৯

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    শুভ জন্মদিন শেখ রাসেল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০১৯ ১৫:২৯

    শুভ জন্মদিন শেখ রাসেল

    শেখ রাসেলের নাম শুনলেই ভেসে উঠবে ছোট্ট এক শিশুর ছবি, উসকো-খুশকো চুল, ডাগর-ডাগর চোখ আর তার নিষ্পাপ চাহনি, মায়াকাড়া হাসি। আজ সেই শেখ রাসেলের জন্মদিন। ৫৫ বছরের কোন প্রৌঢ়ের জন্মদিন হবার কথা ছিল, কিন্তু রাসেলের বয়স যে আটকে আছে সেই দশেই।

    শেখ রাসেল, বেঁচে থাকলে তার বয়স হতো আজ ৫৫ বছর। ৫৫ বছরের একজন মানুষ হিসেবে তার তো কত কিছুই করার কথা ছিল। হয়ত পরিবারের বাকি সবার মতই রাজনীতিতে জড়াতেন তিনি, কিংবা বেছে নিতেন অন্য কোন পেশা। হয়তবা তারও একটা পরিবার হতো, কারো স্বামী, কারো বাবা হতেন তিনি। অথচ শেখ রাসেল নামটা শুনলেই পুরো বাঙালি জাতির মনের মাঝে ভেসে ওঠে ১০ বছরের এক শিশুর ছবি।

    মাত্র ১০ বছর বয়সেই থেমে গিয়েছিল শেখ রাসেলের জীবনগাঁথা, তাও স্বাধীন বাংলাদেশে। যে দেশের মুক্তির জন্য তার বাবা নেতৃত্ব দিয়েছিল, সেই স্বাধীন দেশে, নিজের মানুষের হাতেই প্রাণ দিতে হলো নাবালক রাসেলকে। শুনেছি, মৃত্যুভয়ে ছোট্ট রাসেল জিজ্ঞেস করেছিল, ‘ওরা আমাকে মেরে ফেলবে না তো!’ মিথ্যে অভয় দেয়া হয়েছিল রাসেলকে, আর তার কিচ্ছুক্ষণ পরেই রাসেলকে মেরে ফেলা হয়। কি দোষ ছিল শিশুটির? শেখ পরিবারের সন্তান, শুধু এই পরিচয়ের জন্যেই প্রাণ দিতে হলো এক শিশুকে, থামিয়ে দেয়া হলো অজস্র সম্ভাবনা।

    শেখ রাসেলের দেখা হলো না এই স্বাধীন বাংলাদেশের কোনকিছুই। ঘুড়ে বেড়ানো হলো না সবুজ ফসলের মাঠ জুড়ে, দেখা হলো না গ্রাম-বাংলার মানুষের সারল্য, দেখা হলো না বাংলাদেশের অবিরাম সাফল্য, কিছুই তো জানা হলো না শেখ রাসেলের। মাঝে মাঝে মনে হয়, পুরো জাতির উপর অভিমান নিয়ে গাল ফুলিয়ে বসে আছে ছোট্ট রাসেল। দূর থেকে বলছে, কেন মেরে ফেললে আমায়?

    জাতি হিসেবে ছোট্ট রাসেলের মৃত্যুর দায়ভার বয়ে বেড়াতে হবে আমাদের আজীবন। খুজে ফিরতে হবে কোন উপায়, কিভাবে এই পাপমোচন করা যায়। শেখ রাসেলের জন্মদিনে আপাতত আশাবাদী হতে চাই। জানি যেখানে আছে বেশ ভালোই আছে রাসেল। অন্তত বিশ্বাসঘতক এই জাতি থেকে তো দূরে আছে!

    শুভ জন্মদিন শেখ রাসেল, যেখানেই থাকো, ভালো থেকো...

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬