Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:২৩

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:২৩

    ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

    ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) কপি হাইকোর্টের আপিল বিভাগে পাঠানো হয়েছে।

    লাল কাপড়ে মুড়িয়ে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারেকের আদালত থেকে তা হাইকোর্টে পাঠানো হয় দুই হাজার ৩২৭ পৃষ্ঠার কপিটি।

    নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের অফিস সহকারী শামসুদ্দিন জানান, চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপিটি দুপুর দেড়টার দিকে ফেনীর আদালত থেকে হাইকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

    ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও মামলার সরকারপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ বলেন, 'আসামিদের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে পাঠানোর হয়েছে হাইকোর্টে।

    বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, ৩৭৪ ধারায় বলা হয়েছে দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।

    তিনি বলেন, 'খবরে পড়েছি, নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স প্রস্তুত হলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশ দিয়ে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। মামলা নিষ্পত্তিতে যাতে কম সময় লাগে, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমি কথা বলবো। তাঁর এমন উদ্যোগী ভূমিকায় মামলার বাদী পক্ষের আইনজীবীরা আশাবাদী।' 

    গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

    ৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর কারণে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

    ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। আসামি করা হয় মাদরাসার অধ্যক্ষ সিরাজকে।

    এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আসামিদের। অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, অধ্যক্ষের নির্দেশে তাঁর অনুসারীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে তাকে হত্যা করেছেন।

    তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ১৬ আসামির সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ২৪ অক্টোবর মামলার রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)। 

    সর্বশেষ সংবাদ
    1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী
    2. নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন
    3. বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন
    4. আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী
    5. নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    6. বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল
    7. আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী

    নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

    নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

    বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

    বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

    আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

    আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

    নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

    বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

    আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা

    আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬