Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভোরের ‘ভয়ঙ্করী’ ওরা ১১ ডাকাত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৬:০৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ভোরের ‘ভয়ঙ্করী’ ওরা ১১ ডাকাত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৬:০৭

     ভোরের ‘ভয়ঙ্করী’ ওরা ১১ ডাকাত

    প্রতিটা ভোর মানুষের জীবনে নিয়ে আসে নতুন আশা। তবে কারও কারও জন্য সেই ভোর হয়ে ওঠে ভয়ঙ্কর। চট্টগ্রামে সবুজ পাহাড়ে ঘেরা আলো-আঁধারের নগরে তেমন ভোরের সংখ্যা কম নয়। ঘাতকের আঘাতে ঝরেছে কত প্রাণ!

    তেমন এক ভয়ঙ্কর ঘাতক গ্রুপের সন্ধান পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। কোতোয়ালী থানার টাইগারপাস এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই দলের ১১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। যারা দিনের আলো ফোটার আগেই সর্বস্ব কেড়ে নিতেন বাস-ট্রেনের যাত্রীদের।

    শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

    দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোন কার্যালয়ে এই ডাকাতদলের বর্ণনা দিতে গিয়ে এস এম মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করে ডাকাতি করত। তাদের টার্গেট ছিল ভোরে নগরে আসা বাস-ট্রেনের যাত্রীরা।

    যাত্রীদের অনুসরণ করে নির্জন জায়গা বুঝে অস্ত্র ও ছুরি ঠেকিয়ে মোবাইল, টাকা ছাড়াও নিয়ে নিত সঙ্গে থাকা পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। তারপর যোগাযোগ করে মূল্যবান কাগজপত্র ফিরিয়ে দেয়ার নামে করত আরেক দফা চাঁদা আদায়। ডাকাতি শেষে তারা লুকাত বিভিন্ন পাহাড়ে।

    তিনি আরও বলেন, আসামিরা নগরের বাইরেও সুযোগ বুঝে ডাকাতি করত। বাসা, অফিস, দোকানের তালা ভেঙে মালামাল লুট করত। তারা নিজেদের ট্রাকও ব্যবহার করত। তাদের সঙ্গে ঘরভাঙার সরঞ্জামাদি ছাড়া থাকত দেশীয় অস্ত্র। কোথাও বাধার সম্মুখীন হলে ব্যবহার করত সেই অস্ত্র।

    তিনি বলেন, এই ডাকাতরা ছোট-বড় প্রায় দুই শতাধিক ডাকাতি ও ছিনতাই করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই দলের প্রধান মো. সালাউদ্দিন আগেও জেল খেটেছেন। বের হয়ে আবারও সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতে শুরু করে। এদের প্রত্যেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।এছাড়াও সুযোগ বুঝে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে মালামাল লুট করত বলেও জানান তিনি।

    গ্রেফতার ১১ ডাকাত হলেন- মো. সালাউদ্দিন (২৪), মো. রাজু (১৯), ইসরাফিল হোসেন আলম (২২), মো. আকবর হোসেন (২২), মো. সেলিম (২৮), মো. টিটু (২৫), মো. ইয়াসিন (২৩), মো. ফজর আলী (৩৫), সুমন (২৫), রহিম প্রকাশ হৃদয় (২২) ও মো. পলাশ হোসেন (২৫)।

    তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দেশীয় এলজি, ২টি কার্তুজ, ২টি কালো রংয়ের টিপ ছোরা, একটি লোহার তৈরি ছেনি, ৩টি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি সাদা রংয়ের পিকআপ, একটি সিলভার রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ, এসি কোতোয়ালি নোবেল চাকমা, কোতোয়ালী থানার ওসি মো. মহসীন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬