Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের হাইকোর্টে জামিন নামঞ্জুর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৪:২৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের হাইকোর্টে জামিন নামঞ্জুর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৪:২৭

    সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের হাইকোর্টে জামিন নামঞ্জুর

    ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেননি হাইকোর্ট। এছাড়া তার বিরুদ্ধে বিচারাধীন মামলা ৪০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের কারণে এই সময়ের মধ্যে যদি বিচার সম্পন্ন না হয় তবে তার জামিনের আবেদন বিবেচনা করতে বলা হয়েছে।

    আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওসি মোয়াজ্জেমের করা জামিনের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।

    মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ ও রানা কাওছার। অপরপক্ষে ছিলেন ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

    আদেশের আগে শুনানিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যারা থানা ম্যানেজ করার চেষ্টা করেছিল তাদের ফাঁসি হয়েছে। কিন্তু যিনি ম্যানেজ হয়েছেন তার কিছুই হয়নি। নুশরাতের শ্লীলতাহানীর মামলার পর তিনি (ওসি মোয়াজ্জেম) যদি যথাযথ ব্যবস্থা নিতেন, তবে নুশরাতকে মরতে হতো না। আর ওই ১৬ জনেরও ফাঁসির রায় শুনতে হতো না। তিনি বলেন, আমরা চাই ন্যায়বিচার। কাউকে ভেতরে বা বাইরে রাখা আমাদের উদ্দেশ্য না।

    জবাবে ওসি মোয়াজ্জেম হোসেনের আইনজীবী বলেন, নুশরাতের মা মামলা করার সঙ্গে সঙ্গেই ওসি ব্যবস্থা নিয়েছে। মূল আসামি অধ্যক্ষ সিরাজকে গ্রেপ্তার করেছেন। তার জবানবন্দি নেওয়ার কারণেই আজকে এই মামলাটার বিচার হয়েছে। এ জন্যই ওসি মোয়াজ্জেম হোসেনকে পুরস্কৃত করা উচিত। তাই তার জামিন চাচ্ছি।

    ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ছাত্রী নুসরাত জাহান রাফীকে যৌন নির্যাতনের অভিযোগে তার মা ২৭ মার্চ থানায় অভিযোগ দাখিল করেন। এরপর ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে থানায় ডেকে নিয়ে তার জবানবন্দী রেকর্ড করেন। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করেন। ট্রাইব্যুনাল বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআইকে নির্দেশ দেয়। এই নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ নম্বর ধারা লংঘনের অভিযোগ আনা হয় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে। এই প্রতিবেদন পাবার পর গত ২৭ মে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত ১৬ জুন হাইকোর্টে হাজির হন মোয়াজ্জেম হোসেন। ওইদিন তার আগাম জামিনের আবেদন করা হয়। আদালত পরদিন শুনানির জন্য রাখার আদেশ দেন। এরপর ওইদিনই তাকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৭ জুন তাকে সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেন। সেই থেকে তিনি কারাবন্দি। সাইবার ট্রাইব্যুনালে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলছে। এ অবস্থায় হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন করা হয়। গত ১৬ অক্টোবর শুনানি শেষে ৩ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এ অবস্থায় নির্ধারিত দিনে আজ আদেশ দেওয়া হলো।

    গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল মারা যান নুসরাত। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে ২৯ মে ফেনীর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই মামলায় গত ২৪ অক্টোবর ফেনীর আদালতে ১৬ জনের ফাঁসির আদেশ হয়েছে। এ সংক্রান্ত ডেথ রেফারেন্স গত ২৯ অক্টোবর পাঠানো হয়েছে হাইকোর্টে।

    বিষয়:
    সোনাগাজী, ওসি মোয়াজ্জেম, হাইকোর্ট, জামিন

    সংশ্লিষ্ট সংবাদ: সোনাগাজী, ওসি মোয়াজ্জেম, হাইকোর্ট, জামিন

    ১৯ জুন, ২০১৯
    যুবলীগের ২ নেতা হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি রানা
    ৩০ জুন, ২০১৯
    হাইকোর্টে ডিআইজি মিজানের জামিন আবেদন
    ১ জুলাই, ২০১৯
    সাবেক এমপি রানার জামিন স্থগিতই থাকল
    ২ জুলাই, ২০১৯
    ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
    ২১ জুলাই, ২০১৯
    মিন্নির জামিন শুনানির আবেদন
    ২১ জুলাই, ২০১৯
    মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬