Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘নেতিবাচক প্রচার ও মন্ত্রীর বক্তব্যে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ‘নেতিবাচক প্রচার ও মন্ত্রীর বক্তব্যে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২০

     ‘নেতিবাচক প্রচার ও মন্ত্রীর বক্তব্যে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী’

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক প্রচার ও মন্ত্রীর দুর্বল বক্তব্য পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামে একটি সংগঠন। রোববার রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম আর্কেডের মিলনায়তনে পেঁয়াজের বাজার পর্যবেক্ষণ প্রতিবেদন নিয়ে এক আলোচনা সভায় এ অভিযোগ করা হয়।

    বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, পেঁয়াজের বর্তমান বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে অন্যতম কারণ ফেসবুকে নেতিবাচক প্রচার ও বাণিজ্যমন্ত্রীর দুর্বল বক্তব্য। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমে বলেছেন, ‘আপাতত পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই।

    মাস খানেক বাদে ৮০ টাকার মধ্যে পেঁয়াজের দাম আসবে।’ অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে ‘এক হালি পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা।’ এসব সংবাদ বাজারকে অস্থির করে তুলছে।

    তিনি বলেন, আমরা মনে করি, মন্ত্রী যদি ভারতের বর্তমান পেঁয়াজের বাজার চিত্র সর্বনিম্ন ১০-২৫ রুপি বিক্রয়ের সংবাদ ও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে বলতেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের পেঁয়াজ বাজারে প্রবেশ করবে এবং পেঁয়াজের দাম ৩০ টাকার মধ্যে নেমে আসবে, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।

    তিনি আরও বলেন, নেতিবাচক সংবাদের সুফল নিচ্ছে একশ্রেণির অসাধু কালোবাজারি। আমরা বাজার পরিদর্শনে লক্ষ্য করেছি, বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি পেঁয়াজ মজুত আছে। আমাদের নতুন পেঁয়াজ উঠতে এক মাস সময় লাগবে। তবে কাঁচা পেয়াজ উঠতে সময় লাগবে এক সপ্তাহ। বাণিজ্য মন্ত্রণালয়ের বাজারের মজুত ও চাহিদা সম্পর্কে কোনো সার্ভে এখন পর্যন্ত লক্ষ্য করিনি।

    টিসিবির মাধ্যমে লোক দেখানো পেঁয়াজ বিক্রির অন্তরালে টিসিবির ডিলারদের অতি মুনাফার ব্যবস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মহিউদ্দিন আহমেদ বলেন, স্বাভাবিকভাবে যদি লক্ষ্য করা যায় একটি ট্রাকের ভাড়া ও চারজন শ্রমিকের পারিশ্রমিক ওঠাতে যে পরিমাণ পণ্য বিক্রয়ের প্রয়োজন তার চার ভাগের এক ভাগও ট্রাকে বিক্রি করা হয় না।

    অর্থাৎ অতি মুনাফার জন্য বেশির ভাগ পণ্য খোলাবাজারে দোকানে বিক্রি করা হয়। আমরা সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা আনা হোক।

    আয়োজক সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, সাধারণ নাগরিক সমাজের কেন্দ্রীয় সদস্য আশুতোষ দাশ দেওয়ান, সাইফুদ্দিন টুলু, প্রকৌশলী সুজন বিশ্বাস, ওমর ফারুক খান ফাহিম, সবুজ আন্দোলনের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬