Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এসএমইখাত বিকাশে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ইউনিডো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৫

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    এসএমইখাত বিকাশে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ইউনিডো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৫

     এসএমইখাত বিকাশে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ইউনিডো

    বাংলাদেশে টেকসই ও দক্ষ এসএমই শিল্পখাতের বিকাশে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) কারিগরি সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক লি ইয়াং।

    ইউনিডোর ১৮তম সাধারণ সম্মেলন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে তিনি এ সহায়তার কথা জানান। আবুধাবির এমিরেটস্ প্যালেস হোটেলে শনিবার এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    এতে ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আবু জাফর, আবুধাবিতে অবস্থিত ডেপুটি চিফ অব মিশন মিজানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ ইউনিডোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    লি ইয়াং বলেন, এশিয়া অঞ্চলের দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসএমইখাত জাপানের জিডিপিতে ৬৯.৫ শতাংশ, চীনে ৬০ শতাংশ এবং বাংলাদেশে ২০.২৫ শতাংশ অবদান রাখছে।

    বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে ইউনিডোর সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিডোর মহাপরিচালক বাংলাদেশে ভারি ধাতব ব্যবস্থাপনা এবং পরিবেশ সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় গৃহিত দু’টি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

    তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গৃহীত কর্মসূচির প্রশংসা করেন। গুণগত শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ইউনিডোর সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    শিল্পমন্ত্রী বাংলাদেশে গুণগত শিল্পায়নে ইউনিডোর সহায়তার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইউনিডোর কারিগরি সহায়তায় পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

    তিনি ২০১৭ সালে ইউনিডো মহাপরিচালকের বাংলাদেশ সফর এবং সাভার ট্যানারি শিল্পনগরী পরিদর্শনের প্রসঙ্গ তুলে ধরেন। চামড়া শিল্পখাতকে বাংলাদেশের উদীয়মান শিল্পখাত হিসেবে উল্লেখ করে তিনি পরিবেশবান্ধব চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন প্রক্রিয়ায় ইউনিডোর কারিগরি সহায়তা কামনা করেন।

    এরআগে শিল্পমন্ত্রী এলডিসির আন্ডার সেক্রেটারি জেনারেল ও উচ্চ প্রতিনিধি ফেকিটামোয়েলোয়া উটিকামানুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে উটিকামানু সাফল্যের সাথে এলডিসি গ্রাজ্যুয়েশনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
     
    তিনি বলেন, বাংলাদেশের এ অর্জন এলডিসিভুক্ত অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হবে। বাংলাদেশ মডেল অনুসরণ করে এলডিসিভুক্ত অন্য দেশগুলো উন্নয়নশীল দেশে উত্তরণের পথে এগিয়ে যাবে।

    শিল্পমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণ ঘটালেও বাংলাদেশ সব সময় স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে। এলডিসিভুক্ত দেশগুলোর সাথে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ শিল্পায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যৌথ প্রয়াস অব্যাহত রাখবে। তিনি এ অভিযাত্রায় জাতিসংঘ প্রযুক্তি ব্যাংকের অব্যাহত সহায়তা কামনা করেন।

    পরে মন্ত্রী একই স্থানে জাতিসংঘ প্রযুক্তি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জোশুয়া ফোহো সেতিপার সাথে দ্বিপাক্ষিক বৈঠক, স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের অষ্টম সম্মেলনের উদ্বোধনী অধিবেশন এবং ‘ইনোভেশন ইন পার্টনারশিপস্ অ্যান্ড ফান্ড মোবিলাইজেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন।

    সর্বশেষ সংবাদ
    1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী
    2. নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন
    3. বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন
    4. আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী
    5. নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    6. বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল
    7. আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী

    নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

    নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

    বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

    বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

    আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

    আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

    নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

    বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

    আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা

    আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬