Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৪ নভেম্বরকে 'সংবিধান দিবস' ঘোষণার দাবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২২

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    ৪ নভেম্বরকে 'সংবিধান দিবস' ঘোষণার দাবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২২

    ৪ নভেম্বরকে 'সংবিধান দিবস' ঘোষণার দাবি

    রাষ্ট্রীয়ভাবে ৪ নভেম্বরকে 'সংবিধান দিবস' ঘোষণার দাবি জানিয়েছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। সংগঠনটির পক্ষ থেকে সংবিধান সংক্রান্ত পাঁচটি দাবিতে আজ সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়।

    সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, চার নভেম্বরকে রাষ্ট্রীয় দিবস ঘোষণা করে দিবসটিকে যথাযথ মর্যাদায় দেশব্যাপী পালন করতে হবে। উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছিল বাংলাদেশের সংবিধান। আর কার্যকর হয় একই বছরের ১৬ ডিসেম্বর থেকে।

    বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির সদস্য সচিব বদিউর রহমান সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের অন্য চারটি দাবি হলো, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রীয় চার নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সংবিধানের ৩৮ অনুচ্ছেদের পরিপন্থী ধর্মভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা এবং আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা।

    সংগঠনের আহ্বায়ক কামাল লোহানী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে গণপরিষদে রাষ্ট্রীয় যে চারটি মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা গ্রহণ করা হয়েছিল তা থেকে দেশ আজ দূরে সরে গেছে। তিনি বলেন, সামরিক শাসকের ক্ষমতায় এসে মূলনীতিই পরিবর্তন করে ফেলেছিল। এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ৭২-এর মূলনীতিগুলো সংবিধানে ফিরে এসেছে। কিন্তু মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় সংবিধানে থেকে গেছে। এটি প্রত্যাশিত নয়। এ কারণেই আমরা বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছি।

    এক প্রশ্নের জবাবে কামাল লোহানী বলেন, ২০১১ সাল থেকে আমরা এই আন্দোলন করে আসছি। কিন্তু এসব দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলা হয়নি। আগামী দিনে এই বিষয়ে উদ্যোগ নিয়ে আলোচনার ব্যবস্থা করা হবে।

    লিখিত বক্তব্যে বদিউর রহমান বলেন, দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চম ও অষ্টম সংশোধনী বে-আইনি ঘোষণা দিয়ে বাতিল করেছে। এর মাধ্যমে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার সুযোগ এসেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো বেশিরভাগ বিষয়ে আমাদের সংবিধান বাহাত্তরের আদর্শকে ধারণ করলেও দু-একটি বিতর্কিত বিষয় থেকে গেছে।  তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা লাখো বাধা উপেক্ষা করে এদেশের মাটিতে যুদ্ধাপরাধীতের বিচার সম্পন্ন করছেন। কিন্তু তাঁর সরকার কেন বাহাত্তরের সংবিধানের ধারায় পুরোপুরি ফিরতে পারল  না- তা জাতির কাছে বড় প্রশ্ন।

    ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে চুড়ান্তভাবে সংবিধান গ্রহণের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 'শাসনতন্ত্রের যে মৌলিক নীতির উপর ভিত্তি করে আইন হয়, সেই মৌলিক নীতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে অ্যাসেম্বলিতে (সংসদে) আইন পাস হবে। এই মৌলিক নীতির বিরুদ্ধে কোনো আইন হতে পারবে না।'

    জাতির পিতার এই উদ্বৃতি দিয়ে বদিউর রহমান বলেন, 'মৌলিক নীতিবিরোধী অনুচ্ছেদ খোদ সংবিধানেই রয়ে গেছে। তাই আমাদের দাবি এসব অসঙ্গতি দূর করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করতে হবে। ধর্মীয় কোনো গোড়ামিকে প্রশ্রয় দেওয়া যাবে না।'  

    সর্বশেষ সংবাদ
    1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী
    2. নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন
    3. বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন
    4. আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী
    5. নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    6. বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল
    7. আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে ২৯ বিজিবি ফুলবাড়ী

    নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

    নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন

    বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

    বগুড়ায় লায়ন আতিকুর রহমান মিঠুর মাতা আয়েশা আশরাফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

    আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

    আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

    নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    নীলফামারী - ৪ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

    বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

    আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা

    আদমদীঘিতে নেশায় আসক্ত যুবকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬