Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৮ ফুট চওড়ায় উন্নীত হচ্ছে ফেনী সদর থেকে শান্তিরহাট মহাসড়ক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১০:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১০:৫০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ১৮ ফুট চওড়ায় উন্নীত হচ্ছে ফেনী সদর থেকে শান্তিরহাট মহাসড়ক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১০:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১০:৫০

     ১৮ ফুট চওড়ায় উন্নীত হচ্ছে ফেনী সদর থেকে শান্তিরহাট মহাসড়ক

    ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে সীমান্ত হাট বসে। সীমান্ত হাট বসায় ফেনী সদর থেকে ছাগলনাইয়ার শান্তিরহাট পর্যন্ত জেলা মহাসড়কটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটির কোথাও ১০ ফুট, আবার কোথাও ১২ ফুট চওড়া। সড়কটি সরু হওয়ায় দুটো গাড়ি পাশাপাশি অতিক্রম করতে অসুবিধা হয়। তাই সড়কটি ১৮ ফুট প্রশস্তে উন্নীত ও মজবুত করার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

    ‘ফেনী (মাস্টারপাড়া)-আলোকদিয়া-লস্করহাট-ছাগলনাইয়া (শান্তিরহাট) জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ নামে একটি প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, এটি আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হতে যাচ্ছে।

    ৫৯ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ডিসেম্বর মেয়াদে এ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

    পরিকল্পনা কমিশন সুপারিশ করে বলেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনী জেলার সদর উপজেলার সঙ্গে ছাগলনাইয়া উপজেলার উন্নত ও সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং প্রকল্প এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

    সড়ক ও জনপথ অধিদফতর বলছে, ফেনী (মাস্টাপাড়া)-আলোকদিয়া-ভালুকিয়া-লস্করহাট-ছাগলনাইয়া (শান্তিরহাট) জেলা মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ জেলা মহাসড়ক। সড়কটি পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮ কিলোমিটারে মাস্টারপাড়া পয়েন্ট থেকে আরম্ভ হয়ে সদর উপজেলার আলোকদিয়া, ভালুকিয়া, লস্করহাট হয়ে ছাগলনাইয়া উপজেলার ভূঁইয়ারহাট নামক স্থানে মিলিত হয়েছে। সড়কটির মোট দৈর্ঘ্য ১৪ দশমিক ১২৩ কিলোমিটার।

    সড়কটি কোথাও ১০ ফুট আবার কোথাও ১২ ফুট চওড়া। সড়কটি সরু হওয়ায় দুটো গাড়ি পাশাপাশি অতিক্রম করতে অসুবিধা হয়। এ মহাসড়কের শান্তিরহাট নামক স্থান থেকে ভারতের দূরুত্ব মাত্র সাত কিলোমিটার। দুদেশের সীমান্ত অঞ্চল ছাগলনাইয়ায় সীমান্ত হাট বসে বিধায় মহাসড়কটির অর্থনৈতিক গুরুত্ব অনেক। এ লক্ষ্যে সড়কটি ১৮ ফুট প্রশস্তে উন্নীতকরণ ও মজবুতীকরণ প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়।

    এই প্রকল্পের আওতায় সড়ক বাঁধে মাটির কাজ, বিদ্যমান পেভমেন্ট প্রশস্ত ও মজবুত করা, বিদ্যমান পেভমেন্ট পুনঃনির্মাণ করা, সার্ফেসিং, একটি পিসি গার্ডার সেতু নির্মাণ, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ তিনটি, ব্রিক মেশিনারি টো-ওয়াল, গ্রাস টার্ফিং, সসার ড্রেন নির্মাণ, রোড মার্কিং, নির্মাণের সময় রক্ষণাবেক্ষণ, ইউটিলিটি স্থানান্তর, জেনারেল অ্যান্ড সাইট ফ্যাসিলিটিস, সাইন, সিগন্যাল, কিলোমিটার পোস্ট ইত্যাদি নির্মাণ করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬