Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চাকরির আবেদনে ২০০ টাকা ফি নিতে চুক্তি স্বাক্ষর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১৪:৪৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    চাকরির আবেদনে ২০০ টাকা ফি নিতে চুক্তি স্বাক্ষর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯ ১৪:৪৮

    চাকরির আবেদনে ২০০ টাকা ফি নিতে চুক্তি স্বাক্ষর

    সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সালে পাঁচ হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস)। বিনামূল্যে আবেদনের পরিবর্তে এবার চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ২০০ টাকা করে ফি নেওয়া হবে। আর এই ফি নিতে বুধবার বিএসসিএস ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    বিএসসিএস সূত্র জানায়, এই চুক্তি অনুযায়ী সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর কাছ থেকে ২০০ টাকা করে ফি নেওয়া হবে। এই ফি ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে নেওয়া হবে। ফি জমা হওয়া টাকা আবেদন শেষ হলে বিএসসিএস এর সোনালী ব্যাংকের হিসাবে জমা হবে। 

    এদিকে, গত ২৬ নভেম্বর দৈনিক কালের কণ্ঠে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘পাঁচ হাজারের বেশি পদে নিয়োগ সার্কুলার আসছে’ নিয়োগ প্রকাশিত হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির নিয়োগে ২০০ টাকা করে ফি আদায় নিয়ে জটিলতার সৃষ্টি হয়, যাতে আটকে ছিল পাঁচ হাজারের বেশি পদে নিয়োগ। 

    এ জটিলতার অবসান হওয়ার কথা জানিয়ে বিএসসিএস সূত্র জানায়, ডিসেম্বরে নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে। ৪০ ধরনের পাঁচ হাজারের বেশি পদে নিয়োগের জন্য সমন্বিত বিজ্ঞপ্তি আসবে। সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদের পাশাপাশি টেকনিক্যাল পদের বিজ্ঞপ্তি প্রকাশি হবে। 

    উল্লেখ্য, বিএসসিএসের মাধ্যমে সবচেয়ে বড় সার্কুলার আসে ২০১৭ সালে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাত হাজারের বেশি পদে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ পেয়েছেন চাকরিপ্রত্যাশীরা। ২০১৮ সালেও চার হাজারের বেশি পদে নিয়োগ প্রক্রিয়া চলেছে। এবার পাঁচ হাজারের বেশি পদে বড় নিয়োগ সার্কুলার আসবে।

    চাকরিপ্রত্যাশী বেকারদের ওপর বাড়তি চাপ কমাতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগে আবেদনে ২০১৫ সালে ফি প্রথা তুলে দেওয়া হয়েছিল। এ প্রথা বাতিল করলে স্বাগত জানান চাকরিপ্রত্যাশীরা। তবে আবারও ফি বসানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তাদের। কেউ কেউ আবেদনে ফি না বসানোর পক্ষে বললেও ফি নেওয়ার বিষয়টিকেও যৌক্তিক বলছেন অনেক চাকরিপ্রত্যাশী।

    উল্লেখ্য, ২০১৫ সালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করা হয়। ওই বছরই ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১-এর সার্কুলারে রাষ্ট্রীয় বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগে যোগ্য প্রার্থী বাছাইয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) গঠিত হয়।

    এই সচিবালয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিভি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) নিয়োগে প্যানেল সুপারিশ করে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬