Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সচিবালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯ ১১:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯ ১১:২০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সচিবালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯ ১১:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯ ১১:২০

    সচিবালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হবে

    সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনসহ প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা কর্নার’ নির্মাণ করা হবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শেখ হাসিনার নামে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণসহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এজন্য ১০১ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়।

    সকাল সাড়ে ১১টায় সচিবালয় বহুমুখী সমবায় সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সানোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম। 

    তিনি বলেন, সচিবালয় শীর্ষ প্রশাসনিক দফতর হওয়া সত্ত্বেও এখানে জাতির জনকের উল্লেখযোগ্য কোনো স্মৃতিচিহ্ন নেই। এ ছাড়া দেশের উন্নয়নে নজিরবিহীন রেকর্ড গড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণে রাখার মতো আমরা তেমন কিছুই করতে পারিনি। এজন্য মুজিববর্ষ পালন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সচিবালয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণায় বিশেষ ম্যুরাল নির্মাণ করতে চাই।

    যার উচ্চতা হবে কমপক্ষে ৪০ ফুট। এটি জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যবর্তী কর্নারে সবুজ চত্বর অথবা বাদামতলায় নির্মাণের প্রস্তাব করছি। অপরদিকে শেখ হাসিনা তোরণ ও শেখ হাসিনা কর্নার নির্মাণে সবাই একমত হয়েছেন। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হবে। খাইরুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল দেশ গড়ে তুলতে রাতদিন কাজ করে যাচ্ছেন। আমরা যারা সরকারি কর্মচারী আছি তাদেরও প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় সক্রিয় সারথি হতে হবে।

    তিনি বলেন, দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে শক্ত হাতে দুর্নীতি, মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে অলআউট অভিযান শুরু করেছেন। প্রধানমন্ত্রীর এ অভিযানকে সফল করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

    সভায় অন্যান্যদের মধ্যে সমিতির সম্পাদক সিনিয়র সহকারী সচিব এফএম তৌহিদুল আলম, সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমীন, বদরুল আলম, হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী, মইনুল হোসেন, মুশফিকুর রহমান, আবদুল কুদ্দুস, জমশেদ আলম, রাবেয়া আক্তার, মোশফেক শাহ, কেএম গোলাম আহাদ, আবদুল হালিম, মুজিবর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

    সভা শেষে মুজিববর্ষ উদযাপনে যুগ্ম সচিব খাইরুল ইসলামকে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটির নাম ঘোষণা করা হয়। সভা থেকে বলা হয়, আগামী পহেলা জানুয়ারি থেকে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি থাকবে। বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সময় প্রাপ্তিসাপেক্ষে মার্চ অথবা অক্টোবরে সবচেয়ে বৃহৎ অনুষ্ঠান করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬