Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • যুদ্ধাপরাধীদের নিয়ে ফের ঘৃণ্য প্রচেষ্টায় জামায়াত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    যুদ্ধাপরাধীদের নিয়ে ফের ঘৃণ্য প্রচেষ্টায় জামায়াত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪০

    যুদ্ধাপরাধীদের নিয়ে ফের ঘৃণ্য প্রচেষ্টায় জামায়াত

    কথায় আছে- কয়লা ধুলে ময়লা যায় না। আর সেই সত্যকে নতুন করে সামনে আনলো পাকিস্তানপন্থী ও তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত মদদপুষ্ট জাতীয় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলে সংবাদ প্রকাশ করে নতুন সমালোচনায় জড়িয়েছে দলটি। দৈনিক সংগ্রামের ওই খবরে বলা হয়েছে- ১২ ডিসেম্বর শহীদ কাদের মোল্লার শাহাদাত বার্ষিকী।

    যদিও সর্বজনস্বীকৃত সত্য যে- ১৯৭১ সালে মানবতাবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাকিস্তানিদের সহযোগিতা করা ও বাঙালিদের উপর নির্যাতনে কাদের মোল্লার ভূমিকা ছিলো বর্বরোচিত। কিন্তু সেই সত্যকে আড়াল করে তার মতো মানবতাবিরোধী অপরাধীকে শহীদ বলে আখ্যা দিয়েছে জামায়াতের দৈনিক পত্রিকা ‘দৈনিক সংগ্রাম’। যে প্রচেষ্টা শুধু ন্যক্কারজনক নয় বরং শহীদদের অবমাননাও।

    এদিকে এমন ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা বিক্ষুব্ধ প্রতিবাদ করায় এ ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘১৩ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় দৈনিক সংগ্রাম কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মূল্যবান আসবাবপত্র নষ্ট করার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নৈতিকতার জায়গা থেকে হলেও যেখানে এ ঘটনায় জামায়াতের কর্তাব্যক্তিদের ক্ষমা চাওয়া উচিত, সেখানে একজন মানবতাবিরোধী অপরাধীকে শহীদ আখ্যা দিয়ে তা প্রতিষ্ঠিত করতে জামায়াতে ইসলামী যেভাবে উঠে পড়ে লেগেছে সেটি সত্যিই নিন্দনীয় ও অপরাধ।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বলেন, গণমাধ্যম সত্য ও তথ্য-নির্ভর কথা বলে। গণমাধ্যম একটি পবিত্র প্রতিষ্ঠান। সেখানে মিথ্যার আশ্রয়ে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অসত্য ঘটনাকে সত্য বলে প্রতিষ্ঠা করার নাম হলো- হলুদ সাংবাদিকতা। যা দৈনিক সংগ্রাম করেছে। এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিপন্থী, এমনকি ঘোরতর অন্যায়। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে যদি শহীদ বলে আখ্যা দেয়া হয় তবে সেটি শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা বৈকি!

    প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয় ২০১৩ সালে। স্বাধীনতার প্রায় চার দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ সাপেক্ষে তার ফাঁসি কার্যকর করে।

    খবর: বাংলা নিউজ ব্যাংক

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬