Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আওয়ামী লীগের নেতৃত্বে আসছে একঝাঁক তরুণ নেতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগের নেতৃত্বে আসছে একঝাঁক তরুণ নেতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৮

    আওয়ামী লীগের নেতৃত্বে আসছে একঝাঁক তরুণ নেতা

    দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তরুণ নেতৃত্বেই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতে যারা দলের হাল ধরবে এবারের সম্মেলনের মাধ্যমে সেইসব তরুণ নেতাদের একধাপ এগিয়ে আনা হবে। সংগঠনের নীতিনির্ধারকরা জানান, এবার কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের কয়েকজন তরুণ সদস্যকে দেখা যেতে পারে।

    আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সবসময় অগ্রাধিকার পায় তরুণ নেতৃত্ব। তবে এবার তরুণদের নিয়ে প্রত্যাশাটা একটু বেশি। আগামী ১৫ বছর যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এমন তরুণদের দেখা যেতে পারে কেন্দ্রীয় কমিটিতে। সংগঠনের একাধিক নেতা জানান, নতুন কমিটিতে অধিক সংখ্যক তরুণ নেতাকে স্থান দেয়া হতে পারে।  

    আলোচনায় স্বচ্ছ ভাবমূর্তির বেশ কয়েকজন তরুণ নেতার নাম রয়েছে। তালিকার উপরে আছেন বঙ্গবন্ধুর পরিবারের বেশ কয়েকজন সদস্য। গত কাউন্সিলে বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, রংপুর জেলার এক নম্বর সদস্য হন। 

    অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থান করে নিয়েছেন। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি যুক্ত রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র সঙ্গে। আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন তারা। শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় এরই মধ্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন্ন সম্মেলনে এদেরকে কমিটিতে দেখতে চান সংগঠনের তরুণ নেতারা।

    নীতি নির্ধারকরা জানান, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মকে কিভাবে দলে অন্তর্ভুূক্ত করা হবে সে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী। এর বাইরে স্বচ্ছ ইমেজের বেশ কয়েকজন তরুণ রয়েছেন আওয়ামী লীগের হাইকমাণ্ডের নজরে। যারা এরই মধ্যে তাদের কাজ আর দক্ষতার প্রমাণও দিয়েছেন। 

    আলোচনায় আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রিপন, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, নাহিম রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূরসহ কয়েকজন তরুণ নেতার নাম। ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতাদের নামও আছে এই তালিকায়। 

    গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব প্রতিষ্ঠার বিধান রয়েছে। দলের সিনিয়র নেতারা জানান, এই লক্ষ্য অর্জনের পথে এবার অনেকটাই এগিয়ে যাবে আওয়ামী লীগ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬