Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাবার আকাঙ্ক্ষা পূরণই একমাত্র লক্ষ্য: শেখ হাসিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৯ ১১:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৯ ১১:২১

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বাবার আকাঙ্ক্ষা পূরণই একমাত্র লক্ষ্য: শেখ হাসিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৯ ১১:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৯ ১১:২১

    বাবার আকাঙ্ক্ষা পূরণই একমাত্র লক্ষ্য: শেখ হাসিনা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষা ছিল একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়া। সে লক্ষে তিনি কাজ শুরু করেছিলেন। তবে ঘাতকদের নির্মম শিকার হওয়ায় তার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জাতির জনকের সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। রাজধানীর ইনিঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল সাড়ে ১০টায় এই অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বাছাই করা হবে।

    সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে ১৯৮১ সালে দেশে ফিরেছিলাম। বাবা সারাটা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য। তিনি কারো কাছে মাথা নত করেননি। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা এবং জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে যাওয়াই ছিল তার স্বপ্ন।

    কিন্তু তিনি সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেনি। আমার রাজনীতিতে আসার একটাই লক্ষ্য বাবার সেই আকাঙ্ক্ষা পূরণ করা।’ শেখ হাসিনা বলেন, ‘গত ১০ বছরে দেশ অনেকদূর এগিয়েছে। আমরা চাই আরও অনেক দূর যেতে।’

    নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের আস্থা অর্জন করতে হবে। ক্ষমতায় এলে সাধারণত জনপ্রিয়তা কমে। কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। এর একমাত্র কারণ আমরা আস্থা অর্জন করতে পেরেছি।’ এ সময় তিনি যেসব জেলায় এখনো কাউন্সিল হয়নি দ্রুত তা সম্পন্ন করার তাগিদ দেন। তিনি জানান, কাউন্সিলের মাধ্যমে দল সুসংগঠিত হয়।

    নেতাকর্মীদের উদ্দেশে দলীয় সভাপতি বলেন, ‘কী পেলাম না পেলাম সেটা চিন্তা করবেন না। প্রতিটি নাগরিক যেন তার ‍ন্যূনতম অধিকার পায় সেটা নিশ্চিতে কাজ করতে হবে।’ প্রচণ্ড শীতের কারণে কাউন্সিল অধিবেশন সংক্ষিপ্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এবারের কাউন্সিল সাফল্যমণ্ডিত হয়েছে বলেও মনে করেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬