Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দলের দায়িত্ব থেকে ছুটি চেয়ে ও ছুটি পেলেন না জাতির জনক কন্যা শেখ হাসিনা।
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    দলের দায়িত্ব থেকে ছুটি চেয়ে ও ছুটি পেলেন না জাতির জনক কন্যা শেখ হাসিনা।

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৩

    দলের দায়িত্ব থেকে ছুটি চেয়ে ও ছুটি পেলেন না জাতির জনক কন্যা শেখ হাসিনা।

    ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ আওয়ামী লীগের ২১তম কাউন্সিলেও নবমবারের মতো তিনি দলটির সভাপতি নির্বাচিত হলেন। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা নির্বাচিত হওয়ার সময় সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়েছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।’

    আবেগতাড়িত হয়ে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালে মা-বাবা, ভাই-বোন সব হারিয়েছি। আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই। আওয়ামী লীগকে আমার পরিবার হিসেবে নিয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসাই ছিল আমার চলার শক্তি।’ ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।

    বঙ্গবন্ধু হত্যার পর বিপর্যস্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। এর প্রেক্ষাপটে নির্বাসিত জীবনে ভারতে অবস্থানকালে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। সেই থেকে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আসছেন এবং দলের নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনা কীভাবে আওয়ামী লীগের নেতা হয়ে উঠলেন সে প্রসঙ্গ উঠে আসে তার প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ বইতে।

    বইয়ের বিবরণে বলা হয়, ১৯৮১ সালের ১৩-১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে হাসিনাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। এরপর ঢাকা ও লন্ডন থেকে অনেকে টেলিফোনে হাসিনাকে অভিনন্দন জানান। ১৯৮১ সালে ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। মেয়ে পুতুল ও আওয়ামী লীগের কয়েকজনকে নিয়ে ঢাকায় পৌঁছান তিনি। তখন জিয়াউর রহমান ক্ষমতায়। এই বছরই প্রথমবারের মত সভাপতি হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুকন্যা। এরপর দীর্ঘ ৩৮ বছর ধরে দল পরিচালনা করছেন তিনি। এর মধ্যে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। এখন পর্যন্ত ২১ বার তাকে হত্যার চেষ্টা করা হয়।

    এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে গ্রেনেড হামলা চালানো হয়। এতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে যান। তবে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান এবং আরও ২৩ নেতাকর্মী নিহত এবং ৪০০ জন আহত হন। এ ছাড়া লালদীঘির ময়দানে পুলিশ ও বিডিআরের গুলি, ১৯৮৯ সালের ১১ আগস্ট বঙ্গবন্ধু ভবনে হামলা, ১৯৯৯ সালে শেখ হাসিনা ও তার ছেলেমেয়েসহ ৩১ জনকে হত্যার পরিকল্পনা এমন আরও অনেক ঘটনার সাক্ষী তিনি। শেখ হাসিনা বলেন, ‘ভাগ্য তার সঙ্গী, এ কারণেই বেঁচে আছি।’

    এখানেই শেষ নয়, এই দীর্ঘ সময়ে এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলন, বিএনপির অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টার বিরুদ্ধে ১৯৯৫-৯৬ সালে আন্দোলন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে রাজপথে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনের বড় একটি সময় কারাগারে থাকতে হয়েছে তাকে। এ সময় ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে তাকে হত্যার চেষ্টাও করা হয়।

    অনেক চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত পেরিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছেন। দৃঢ় মানসিকতা ও পরিকল্পনায় আজ এমন এক নেতৃত্বের অধীনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে মানবসম্পদ সূচক, অর্থনৈতিক সূচক থেকে শুরু করে সকল ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

    শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের এই শাসন আমলেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে। আর বাংলাদেশ উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬