Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শৈত্যপ্রবাহের সঙ্গে আবার আসছে বৃষ্টি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    শৈত্যপ্রবাহের সঙ্গে আবার আসছে বৃষ্টি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪২

     শৈত্যপ্রবাহের সঙ্গে আবার আসছে বৃষ্টি

    গত ১২ দিনের মধ্যে ১১ দিনই দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে শীতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি পূর্বাভাস দিয়ে জানিয়েছে, আজ সোমবার শৈত্যপ্রবাহ থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। এতে আগামী দু-তিন দিন স্বাভাবিক শীতের অনুভূতি থাকতে পারে।

    তবে নতুন বছরের শুরুতে দেশের বেশির ভাগ এলাকায় আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে তাপমাত্রা কমবেশি যা-ই থাকুক, শীতের কষ্ট বাড়বে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, কুয়াশা ও মেঘ কমে আসায় দিনের বেলা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। যে কারণে তাপমাত্রাও বাড়ছে। তবে রাতের তাপমাত্রা আজও কিছুটা কমতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহের কয়েক দিন বৃষ্টি হতে পারে।

    গতকাল শৈত্যপ্রবাহের বিস্তৃতি উত্তরাঞ্চল ছাড়িয়ে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ টাঙ্গাইল, মৌলভীবাজার ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

    তাপমাত্রা গতকাল আরও কমে এই মৌসুমের সর্বনিম্নে পৌঁছায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছর রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছিল অবশ্য তেঁতুলিয়ায়। ওই বছর ৮ জানুয়ারিতে সেখানকার তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

    তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন দেশের সর্ব-উত্তরের এই জনপদের বাসিন্দারা। হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ে উত্তর-পশ্চিম দিক থেকে হিমবায়ু প্রবেশ করায় তাপমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তীব্র শৈত্যপ্রবাহ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পঞ্চগড়ে দেখা গেছে সূর্যের মুখ। স্থানীয় অধিবাসীদের দেখা গেছে রোদে বের হয়ে কিছুটা উষ্ণতা নিতে।

    সর্বশেষ সংবাদ
    1. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    2. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    3. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    4. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    5. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    6. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    7. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    সর্বশেষ সংবাদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬