Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এবছর ৫ থেকে ৬ লাখ মামলা নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৬:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৬:২২

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    এবছর ৫ থেকে ৬ লাখ মামলা নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৬:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৬:২২

    এবছর ৫ থেকে ৬ লাখ মামলা নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

    সুপ্রিম কোর্টের মামলা জটের প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের লক্ষ্য এবছর পাঁচ থেকে ছয় লাখ মামলার নিষ্পত্তি করা। পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর যে পরিকল্পনা গ্রহণ করেছি এটা অবাস্তব নয়।

    আজ বুধবার দুপুরে রাজধানীর জুডিসিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে সহকারী বিচারক এবং সমতুল্য বিচার বিভাগীয়  জুডিসিয়াল কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

    আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি যদি বলি এ বছরেই ৩০ লাখ মামলা নিষ্পত্তি করে ফেলবো এটা সম্ভব না। এবছর আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী বিচারিক আদালতের লোকবল নিয়োগের পরিকল্পনা করছি। 

    তিনি বলেন, বিকল্পবিরোধ নিষ্পত্তি অবশ্যই আরও জোরদার করা হবে। বিকল্পবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে, জনগণের কাছে এটার পরিচিতি সেভাবে গড়ে ওঠেনি। যেসব মামলা আপসযোগ্য সেই সব মামলায় যেন আদালত বলেন, এ মামলা বাইরে নিষ্পত্তি করে ফেলেন। সেই উদ্যোগ যেন আদালত থেকে নেওয়া হয়। সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। বিচারকদেরও আমরা এমন উদ্যোগ নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছি।

    বিকল্পবিরোধ নিষ্পত্তি বিষয়ে আইনজীবীদের মতবিরোধ রয়েছে এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় না আইনজীবীদের মধ্যে খুব একটা অনীহা রয়েছে। বিকল্পবিরোধ নিষ্পত্তি যদি কার্যকর হতে থাকে এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়তে থাকে, তাহলে আইনজীবীরা এটার প্রতিবন্ধকতা হিসেবে থাকবেন বলে আমার মনে হয় না। গত ১০ বছরে জনগণের বিচার বিভাগের ওপর আস্থা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

    এর আগে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা। সবার কাজের ধরন ভিন্ন হলেও লক্ষ্য ও উদ্দেশ্য এক। সেই লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সবাইকে এক লক্ষ্য এক প্রেরণায় কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার অন্যতম অনুষঙ্গ হলো আইনের শাসন এবং ন্যায়বিচার। 

    তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিচারকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। আপনারা অন্যের অনুকরণীয় হবেন এমন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের কাজ করতে হবে। সততার ভিত্তিতে চারিত্রিক দৃঢ়তার সঙ্গে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের লোভ-লালসার কারণে সাধারণ মানুষের মনে যেন বিচার বিভাগ সম্বন্ধে বিন্দুমাত্র ক্ষোভ এবং হতাশা বা বিরূপ প্রতিক্রিয়া না হয়। মনে রাখতে হবে আপনাদের বিচারক হয়ে ওঠার পেছনে দেশের গরীব-মেহনতী মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রয়েছে। আপনাদের কর্মক্ষেত্র হচ্ছে এসব মানুষের শেষ ভরসাস্থল।

    চার মাস মেয়াদী ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৪৫ জন সহকারী বিচারক এবং সমতুল্য বিচার বিভাগীয়  জুডিসিয়াল কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক সচিব গোলাম সারোয়ার, জুডিসিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ এবং কোর্স পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ।  

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬