Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১১:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১১:৫৬

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১১:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১১:৫৬

    শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

    টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার শুরু হয়েছে তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে।

    ইজতেমা যোগ দিতে এরই মধ্যে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন।

    গতকাল বৃহস্পতিবার বাদ ফজর মুফতি শাহজাদ হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে মূলত তিন দিনের কার্যক্রমের সূচনা ঘটে। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের দুই পর্বে ছয় দিনের ইজতেমা। দ্বিতীয় পর্বের আয়োজনে রয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

    এর আগে আমলি শূরার তত্ত্বাবধানে মাওলানা যোবায়ের অনুসারীদের উদ্যোগে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অংশ নিতে দুই দিন ধরে দেশ-বিদেশের মুসল্লিরা টঙ্গী আসছেন। তুরাগ পারের বিশাল চত্বরে নির্মিত চটের শামিয়ানায় এসে অবস্থান নিচ্ছেন পুণ্যার্থীরা। আন্তর্জাতিক নিবাসে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ কক্ষে উপস্থিত হচ্ছেন। দিন-রাত বিভিন্ন আমল ও জিকির-আজকারে সময় অতিবাহিত করছেন সমবেত ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে ট্রেনের ধাক্কা ও বাধ্যর্কজনিত কারণে গত দুই দিনে ইজতেমায় আগত দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

    গতকাল বাদ ফজর থেকে বাদ মাগরিব পর্যন্ত মূল মঞ্চ থেকে আমবয়ান পেশ করা হয়। এ ছাড়া বিভিন্ন খিত্তা ও লোকাল গেস্ট কামরায় পেশাভিত্তিক ও ছোট ছোট জামাতে খাসবয়ান অনুষ্ঠিত হয়। গতকাল আমবয়ান পেশ করেন মাওলানা ইকবাল হাফিজ, ওয়াসেফুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ শামীম। উর্দু ভাষার মূল বয়ান তাত্ক্ষণিক বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, চীনা, ফারসি ও হিন্দি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে।

    বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য ইজতেমার বয়ান মঞ্চের নিচে তিন দিকে চাটাই বিছিয়ে বসার স্থান নির্ধারণ করা হয়েছে। ইজতেমার রেওয়াজ অনুসারে এবারও কাঠ, লোহার পাইপ ও চট দিয়ে অনাড়ম্বরভাবে মূল বয়ান মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে কোনো ডায়াস, ব্যানার ও অতিথিদের আসন রাখা হয়নি এবং বয়ানের আগে বক্তার নাম ও কোনো পরিচয় ঘোষণা করা হয় না। বাদ এশা ছাড়া চার নামাজের পর ছয় উছুলের আলোকে কুরআন ও হাদিসের ব্যাখ্যাসংবলিত বয়ান করা হচ্ছে।

    আজ শুক্রবার ইজতেমা ময়দানে প্রতিবারের মতো উপমহাদেশের অন্যতম বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আগের মতোই টঙ্গীর শিল্পাঞ্চল ও আবাসিক এলাকাগুলোর বাসিন্দাদের বাড়িঘরে আত্মীয়-স্বজন ও মেহমানদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

    ইজতেমাকে উপলক্ষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে সমবেত হচ্ছেন টঙ্গীবাসীর স্বজন-বন্ধুরা। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রতিবছর বেড়েই চলছে। এ কারণে স্থান সংকুলান না হওয়ায় ৩২ জেলা করে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছিল। বর্তমানে এ অবস্থা আর নেই। কিছু মতভেদের কারণে বাংলাদেশে তাবলিগ জামাত মাওলানা সাদ ও মাওলানা যোবায়েরপন্থী দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এরপর প্রশাসনের নির্দেশনায় গত বছর থেকে বিশ্ব ইজতেমা পৃথকভাবে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। 

    বিষয়:
    ইজতেমা

    সংশ্লিষ্ট সংবাদ: ইজতেমা

    ২৯ অক্টোবর, ২০১৯
    ইজতেমার প্রথম পর্ব শুরু ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৭
    ১০ জানুয়ারী, ২০২০
    বিশ্ব ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লি
    ১২ জানুয়ারী, ২০২০
    ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
    ১২ জানুয়ারী, ২০২০
    মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
    ১৬ জানুয়ারী, ২০২০
    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল
    ১৯ জানুয়ারী, ২০২০
    আখেরি মোনাজাতে লাখো মুসল্লির ঢল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬