Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • হজে প্রথমবারের মতো আসছে কম খরচের ‘আজিজিয়া প্যাকেজ’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৫:৫২

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    হজে প্রথমবারের মতো আসছে কম খরচের ‘আজিজিয়া প্যাকেজ’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৫:৫২

    হজে প্রথমবারের মতো আসছে কম খরচের ‘আজিজিয়া প্যাকেজ’

    বাংলাদেশি হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আসন্ন হজে কম খরচের ‘আজিজিয়া প্যাকেজ’ আসছে। বিমান ভাড়া ও আবাসনসহ হজের অন্যান্য সব খরচ মিলিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকার মধ্যে এ ‘আজিজিয়া প্যাকেজ’ নির্ধারণের চিন্তাভাবনা চলছে।

    গত বছর পর্যন্ত সরকারি ব্যবস্থায় বাংলাদেশি হজযাত্রীদের আবাসন প্যাকেজ ‘এ’ এবং প্যাকেজ ‘বি’র আওতায় মক্কার মিসফালাহ ও ইব্রাহিম খলিল রোডে থাকলেও এবারই প্রথমবারের মতো কয়েক কিলোমিটার দূরে আজিজিয়া হোটেল/বাসা ভাড়া করে হজযাত্রী রাখতে চাচ্ছে সরকার। ইতোমধ্যে মক্কাস্থ বাংলাদেশের কাউন্সিলার মাকসুদুর রহমান আজিজিয়ায় হোটেল/বাসা ভাড়ার জন্য সৌদিস্থ জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তিও দিয়েছেন।

    নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সংখ্যায় কম হলেও আসন্ন হজে কম খরচে আজিজিয়া প্যাকেজের ঘোষণা আসতে পারে। ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশ তাদের প্রায় সিংহভাগ হজযাত্রীদের জন্য আজিজিয়ায় বাসস্থানের ব্যবস্থা করছেন। এতে খরচও অপেক্ষাকৃত কম হয়। তাছাড়া সৌদি সরকারও আজিজিয়াকে হজযাত্রীদের আবাসন কেন্দ্রে পরিণত করতে নতুন নতুন ভবন ও হোটেল নির্মাণের অনুমতি প্রদান করছে।

    গত বছরের ৪ ডিসেম্বর রাজকীয় সৌদি সরকার ও বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে ২০২০ সালের হজ চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন।

    চলতি বছরের হজ প্যাকেজ এখনও ঘোষণা হয়নি। হজ প্যাকেজ নির্ধারণের জন্য ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার সভা ডেকেছে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই সভায় হজে সরকারি প্যাকেজ নির্ধারণ শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে।

    ২০১৯ সালের ঘোষিত হজ প্যাকেজ-১-এ ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং প্যাকেজ-২-এ ৩ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারিত ছিল। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিমান ভাড়াসহ বিভিন্ন খরচ বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজে খরচ বেশি হতে পারে।

    তারা আরও জানান, গত বছর বিমান ১ লাখ ২৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করলেও এবার ১ লাখ ৪০ হাজার টাকার কমে যাত্রী পরিবহন করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে। বর্ধিত বিমানভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্যাকেজ-১-এ খরচ প্রায় সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকা, প্যাকেজ-২-এ পৌনে ৪ লাখ থেকে সোয়া ৪ লাখ এবং আজিজিয়া প্যাকেজে আড়াই লাখ থেকে ৩ লাখ হতে পারে।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬