Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কৃষি প্রক্রিয়াজাতকরণে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:৫৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    কৃষি প্রক্রিয়াজাতকরণে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:৫৪

    কৃষি প্রক্রিয়াজাতকরণে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

    কৃষি প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার লরিন রনচি এই আশ্বাস দেন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিশ্বব্যাংকের প্রতিনিধিকে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা এমডিজির (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) প্রায় সকল সূচকে সাফল্য অর্জন করেছি। এখন ডেল্টাপ্লান বাস্তবায়নের পথে বাংলাদেশ।’ টেকসই প্রবৃদ্ধি অর্জনে জলবায়ু পরিবর্তন ও তা মোকাবিলায় অভিযোজন কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন কৃষিমন্ত্রী।

    আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘সরকারের দুর্বলতাগুলো ক্রমশ কমিয়ে জনগণের পক্ষে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলাসহ দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, মুক্তবুদ্ধি চর্চা ও গণতান্ত্রিক চর্চার পরিবেশ কীভাবে সমুন্নত করা যায় সেজন্য সচেষ্ট হওয়া প্রয়োজন। নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন ও সবার আয় বৃদ্ধির জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এ মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে দরকারি।’

    বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র এগ্রিকালচার ইকোনমিস্ট ক্রিস্টিন বার্গার ও এগ্রিকালচার ইকোনমিস্ট সামিনা ইয়াসমিন। এরপর মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেল দিনের সঙ্গে সাক্ষাৎ করেন কৃষিমন্ত্রী। তিনি মিশরের রাষ্ট্রদূতকে বলেন, ঢাকা ও কায়রোর মধ্যে বোঝাপড়াটা চমৎকার এবং সম্পর্কটাও অনন্য উচ্চতায়। আমরা কৃষি পণ্যের নতুন বাজার খুঁজছি। ব্যবসা ও বাণিজ্য দুই দেশের সম্পর্কের সব সম্ভাবনাকে কাজে লাগতেই সচেষ্ট রয়েছে বাংলাদেশ।

    বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মিশরের রাষ্ট্রদূত। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মিশরের উদ্বেগ ও উৎকণ্ঠার কথাও জানান তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বিনিয়োগের জন্য মিশরের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। এ সময় বাংলাদেশের সঙ্গে মিশরের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন বিষয়ে সাধ্যমত কাজ করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬