Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আত্মবিশ্বাস থাক‌লে কোনো যুবক আর বেকার থাকবে না : প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০ ১৬:০০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    আত্মবিশ্বাস থাক‌লে কোনো যুবক আর বেকার থাকবে না : প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০ ১৬:০০

    আত্মবিশ্বাস থাক‌লে কোনো যুবক আর বেকার থাকবে না : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ‌দে‌শের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে বাংলাদেশের কোনো যুবক আর বেকার থাকবে না। এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে, সারা বাংলাদেশে মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে।’

    আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হ‌লে সফল আত্মকর্মী ও যুব সংগঠনের মাঝে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

    প্রধানমন্ত্রী ব‌লেন, ‘সবার কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে। সরকার তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণদানসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও বিভিন্ন শিল্প স্থাপনেও কাজ চলছে।’

    স্টার্টআপ প্রোগ্রামের জন্য সরকার ঋণের ব্যবস্থা রেখেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘স্টার্টআপ প্রোগ্রামে যুবকদের উৎসাহ দিতে ব্যাংকে টাকা আছে। আমরা ফান্ড গঠন করে দিয়েছি। যুবকরা সেখান থেকে সহজ শর্তে ঋণ পাবে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি। কারণ দক্ষ কর্মী পাঠালে মূল্যায়ন ভালো হয়, আয় বাড়ে। এর জন্য যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করা হয়েছে।’

    তিনি বলেন, ‘যে দেশের জন্য লাখো মানুষ রক্ত দিয়েছে, সে দেশ ব্যর্থ হতে পারে না। দেশের সবার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছি। স্বল্পোন্নত দেশের স্বীকৃতি ধরে রেখে দেশকে উন্নত দেশে রূপান্তরের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

    শেখ হাসিনা বলেন, ‘শুধু চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের নিজেদের চিন্তা-চেতনা, কর্মশক্তি এবং দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে, আরও ১০ জনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে।’ এ সময় দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রা‌সেলের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রা‌খেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স‌চিব মো. আখতার হো‌সেন। এছাড়া সারা‌ দে‌শে প্রথম স্থান অধিকারী আত্মকর্মী প্র‌কৌশলী মো. আতিকুর রহমান ও নারী‌দের ম‌ধ্যে প্রথম পার‌ভিন আক্তার বক্তব্য রা‌খেন। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রা‌সেল প্রধানমন্ত্রী‌কে ক্রেস্ট প্রদান ক‌রেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতর থে‌কে প্র‌শিক্ষণ নি‌য়ে সফল হওয়া ২৭ জন আত্মকর্মী‌কে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬