Journalbd24.com

রবিবার, ৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মিন্নির জামিন বাতিলের আবেদন শুনানি শেষ, তদন্তের নির্দেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৭

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    মিন্নির জামিন বাতিলের আবেদন শুনানি শেষ, তদন্তের নির্দেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৭

    মিন্নির জামিন বাতিলের আবেদন শুনানি শেষ, তদন্তের নির্দেশ

    বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন শুনানি শেষে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

    আজ রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দিয়েছেন।

    মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর জামিন কেন বাতিল হবে না- জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি লিখিত জবাব আদালতে দাখিল করা হয়। ওই দিন জামিন বাতিল আবেদনের ওপর শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। শুনানির দিন আদালতের কাছে সময় চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির দিন ধার্য করেন আদালত।

    আজ আদালতে মিন্নির জামিন বাতিলের শুনানি হয়। এতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ভূবন চন্দ্র হাওলাদার, বাদীর নিয়োজিত আইনজীবী মজিবুল হক কিসলু ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম অংশ নেন। শুনানি শেষে রোববার দুপুরে আগামী সাত দিনের মধ্যে জামিন বাতিল আবেদনের বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

    এর আগে জামিন বাতিলের আবেদনে রাষ্ট্রপক্ষ দাবি করে, গত ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরুর আগের দিন ৬ নম্বর সাক্ষী জুয়েল বাবু ও ৭ নম্বর সাক্ষী হারুন মুসুল্লির বাড়ি গিয়ে সাক্ষ্য না দেওয়ার হুমকি দেন মিন্নি।

    মিন্নি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে গিয়ে সাক্ষীদের এই হুমকি দেন বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ। এই অভিযোগে রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন বাতিল করার দাবি জানিয়ে আদালতে আবেদন করে।

    প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রাস্তার ওপর রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। হাসপাতালে নেওয়ার পর রিফাত মারা যান। তখন সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে আয়শার আপ্রাণ চেষ্টার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

    পুলিশ এই মামলার তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যে ২ জন এখনো পলাতক, ২ জন জামিনে এবং বাকি ২০ জন গ্রেপ্তার আছেন। এই ২০ জনের মধ্যে ১২ জনের বয়স ১৮ বছরের নিচে। তাদের রাখা হয়েছে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। প্রাপ্তবয়স্ক ৮ আসামি আছেন বরগুনা কারাগারে। পলাতক ও জামিনে থাকাদের মধ্যেও ২ জন কিশোর আছে।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬